1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার

কুড়িগ্রামে ছাত্র-জনতার ওপর হামলা ঘটনায় আ’লীগের দুই নেতা গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১২৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: কুড়িগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে কুড়িগ্রাম সদর ও উলিপুর থানা পুলিশ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আজহার আলী সরকার রাজা ও তবকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রাজা।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৪ আগস্ট কুড়িগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘর্ষ ও হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ৪ আগস্ট শহরের ঘোষপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এতে উভয়পক্ষের প্রায় ৩৫ জন আহত হন। এ ঘটনায় জেলা যুবদলের সদস্য আবু তাহের মেছবাহ বাদী হয়ে ১৩ সেপ্টেম্বর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৮৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০-১৫০ নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয়।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন বলেন, উলিপুরে রাজা নামে দুই জনকে আটক করা হয়েছে। তাদের নামে ৪ আগস্ট দেশে অরাজকতা সৃষ্টি, শান্তিশৃঙ্খলা বিনষ্ট ও ভাঙচুরের ঘটনার মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com