1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার

ঠাকুরগাঁওঃ আন্তর্জাতিক সীমানা লংঘনের দায়ে পীরগঞ্জ সীমান্তে ২ পাচারকারীসহ ৪ বাংলাদেশি আটক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৩৬ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশের সীমানা অবৈধভাবে পেরোনোর সময় আন্তর্জাতিক সীমানা লংঘনের অভিযোগে বিজিবি আটক করেছে ২ মানব পাচারকারীসহ ৪ বাংলাদেশিকে  । বুধবার  ভোরে এই ৪ বাংলাদেশিকে  পীরগঞ্জের বৈরচুনা ইউনিয়নের ভবানীপুরের চান্দেরহাট বিওপির বিজিবি সদস্যরা আটক করেন ।

আটক ২ অভিযুক্ত মানব পাচারকারী  হলেন, জেলার পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের  ভবানীপুর এলাকার আঠোয়া পাড়ার আব্দুল আজিজের ছেলে ওবায়দুর রহমান (৫৫) এবং একই ইউনিয়নের  ইন্দ্রইল মোল্লাপাড়া গ্রামের সামছু উদ্দিনের ছেলে ওবাইদুর রহমান (৩৫)। এছাড়া এই মানব পাচারকারীরা যাদের সীমান্ত পাড় করছিল এমন দুজন বাংলাদেশি হলেন, দিনাজপুর জেলার বিরল উপজেলার  বাজনাহার এলাকার কাশিপুর গ্রামের মৃত গোপাল মোহন্তের ছেলে রিন্টু মোহন্ত (৪০) এবং দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার  মুরালিপাড়া এলাকার  রামপুর গ্রামের পবেন রায়ের ছেলে নিশীথ রায়(৩৫)।

দিনাজপুর  ৪২ বিজিবি সুত্র জানায়, বুধবার ভোরে  পীরগঞ্জের বৈরচুনা ইউনিয়নের ভবানীপুরের চান্দেরহাট বিওপির পিলার ৩৩৩/০৩ এস এর নিকটবর্তি বাংলাদেশের আনুমানিক ২০ গজ অভ্যন্তরে  কিছু বাংলাদেশি অবৈধভাবে পারাপারের সময় বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে চারজনকে আটক করেন বিজিবি সদস্যরা। অন্যরা কৌশলে বাংলাদেশের ভেতরে পালিয়ে যান।

দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহসান উল ইসলাম জানান, এ ঘটনায় আটক চারজনকে পীরগঞ্জ থানায় হস্তান্তর  এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন,সীমান্ত দিয়ে অবৈধভাবে কেউ যেন ভারতে যেতে বা ভারত থেকে এদেশে ঢুকতে না পারে তার জন্য আমরা টহল জোরদার করেছি।

জাকির মোস্তাফিজ মিলু

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com