1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার

আশুলিয়ায় আজও শ্রমিকদের সড়ক অবরোধ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১১৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: সাভারের আশুলিয়ায় বার্ডস গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে আজও সড়ক অবরোধ করে রেখেছেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন উত্তরবঙ্গগামী যাত্রীবাহী বাসের যাত্রীরা এবং পণ্যবাহী ট্রাক ও জরুরি সেবাদানকারী পরিবহন।

বুধবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলে শ্রমিকদের অবরোধে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গতকালও নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করেন।

আজ সকাল থেকে অবরোধের কারণে নবীনগর-চন্দ্রা, আব্দুল্লাহপুর ও ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়কে বিক্ষোভ ও অবরোধ করে রখেছেন পোশাক শ্রমিকরা।

শ্রমিকরা অভিযোগ করে বলেন, ২৭ আগস্ট বার্ডস গ্রুপের আরএনআর ফ্যাশন, বার্ডস গামের্ন্টেস লিমিটেড, বার্ডস ফেডরেক্স লিমিটেড কারখানায় কর্তৃপক্ষ এক নোটিশ দিয়ে কারখানা বন্ধ ঘোষণা করে দেয়। সেসময় পুলিশ, সেনাবাহিনী ও মালিকপক্ষের উপস্থিতিতে শ্রমিকদের সব পাওনা ৩০ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করা হবে বলে জানানো হয়।

এর মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিটসহ ক্ষতিপূরণ পরিশোধের জন্য ৩০ সেপ্টেম্বর সকালে শ্রমিকরা কারখানায় এলে মালিকপক্ষ ফের ৩ মাসের সময় দাবি করে। পরে শ্রমিকরা তাদের বকেয়া বেতনের টাকা ও সার্ভিস বেনিফিটসহ ক্ষতিপূরণ দ্রুত সময়ের মধ্যে পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে।

নাম প্রকাশ না করা শর্তে এক পোশাক শ্রমিক জানান, ‘আমাদের কারখানার মালিকপক্ষ হঠাৎ করেই কারখানা বন্ধ ঘোষণা করে। পরে মালিকপক্ষ ও প্রশাসনের লোক মিটিং করে আমাদের ৩০ সেপ্টেম্বর সকল পাওনা দেবেন বলে জানায়। কিন্তু এখন মালিকপক্ষ লাপাত্তা তাই আমরা আমাদের পাওনা টাকার জন্য সড়কে অবস্থান করছি।

সাভার হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আইয়ুব আলী বলেন, শ্রমিকরা তাদের বকেয়া বেতন ও বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে রেখেছে। তবে শ্রমিকদের কয়েকবার বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়েছে। কিন্তু তাদের বকেয়া বেতন না পেয়ে সড়ক অবরোধ করে রেখেছে। আমরা কারখানার মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com