1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে

অলআউট বাংলাদেশ, মামুলি লক্ষ্য ভারতের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৬১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। কানপুর টেস্টেও একই পরিস্থিতির সামনে দাঁড়িয়ে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে অলআউট হয়েছে তারা। এতে ৯৫ রানের মামুলি লক্ষ্য পেয়েছে ভারত।

মঙ্গলবার (১ অক্টোবর) পঞ্চম দিনে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। আগের দিনে শূন্য রানে অপরাজিত থাকা মুমিনুল, ২ রান যোগ করতেই সাজঘরে ফেরেন। এতে দলীয় ৩৬ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর সাদমানকে সঙ্গ দেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত।

দুজনের ব্যাটে ভর করে ভারতের ৫২ রানের লক্ষ্য ভেদ করে লিড নিতে শুরু করেছে টাইগাররা। তবে ইনিংস বড় করতে পারেননি শান্ত। ৩৭ বলে ১৯ রান করে সাজঘরে ফেরেন তিনি। তবে অপর প্রান্ত থেকে ফিফটি তুলে নেন সাদমান। এরপর আর পিচে থিতু হতে পারেননি এই টাইগার ওপেনার।

এদিন হতাশ করেছেন লিটন দাসও। ৮ বল খেলে মাত্র ১ রান করে আউট হন তিনি। শূন্য রান করে ফেরেন সাকিবও। এতে ৩ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

শেষ দিকে মিরাজ (৯) ও তাইজুল ইসলাম আউট হলে লড়াই করতে থাকেন মুশফিক। কিন্তু ৬৩ বলে ৩৭ রান করে এই অভিজ্ঞ ব্যাটার বোল্ড আউট হলে ১৪৬ রানে অলআউট হয় বাংলাদেশ। এতে ৯৪ রানে লড়াকু পুঁজি পায় শান্ত-লিটনরা।

এর আগে, চতুর্থ দিনে ২৩৩ রানে বাংলাদেশ অলআউট হলে টি-টোয়েন্টি খেলা শুরু করে ভারত। সেই সঙ্গে ৩৫ ওভারে ৯ উইকেট ব্যাট করে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল ভারত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com