1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর

এবার কবির পরিচালনায় অভিনেতা সৃজিত

অনলাইন ডেস্ক
  • আপডেট : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৩৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কলকাতার কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় প্রথম নির্মাণ করতে যাচ্ছেন ‘মানবজমিন’ নামে চলচ্চিত্র। আর এতে অভিনয় করবেন গুণী নির্মাতা সৃজিত মুখার্জি। মঙ্গলবার (৬ জুলাই) এ ঘোষণা দিয়েছেন প্রযোজক রানা সরকার।

সৃজিত-শ্রীজাতের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন রানা সরকার। ক্যাগপশনে লিখেন, ‘হিরো-হিরোইন চূড়ান্ত হওয়ার আগেই শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের চলচ্চিত্রে একটি বিশেষ কাস্টিং লক হয়ে গেল। শ্রীজাতের ‘মানবজমিন’ চলচ্চিত্রে অভিনয় করবেন সৃজিত মুখার্জি। আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। তাহলে কি এবার ‘জুলফিকার’-এর বদলা নেবেন কবি?’

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত সৃজিত মুখার্জির ‘জুলফিকার’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন শ্রীজাত। এবার এই কবির নির্মিত চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন সৃজিত। আর তা নিয়ে বেশ খুশি অনুরাগীরাও। রানা সরকারের পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই। কমেন্ট বক্সে মজার ছলে সৃজিত লিখেছেন—‘দাদা আমি বাঁচতে চাই। জবাবে রানা সরকার লিখেছেন, ‘চিরদিন কাহারো সমান নাহি যায়।’

জুন মাসের শেষের দিকে কবি শ্রীজাতের চলচ্চিত্র নির্মাণের খবর প্রকাশ্যে আসে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘মানবজমিন’-এর সঙ্গে এ চলচ্চিত্রের নাম মিলে গেলেও এর কাহিনি হবে ভিন্ন, যার চিত্রনাট্য লিখছেন শ্রীজাত। চলচ্চিত্রটির গানও লিখছেন শ্রীজাত। সুর করবেন জয় সরকার। তবে অন্যােন্যব চরিত্রের কাস্ট সম্পর্কে এখনো জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com