1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার

৩০০ আসন নিয়েও শেখ হাসিনা টিকতে পারেননি: শাকিলউজ্জামান

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চাঁদাবাজি ও ভোট ডাকাতির কারণে ৩০০ আসন নিয়েও শেখ হাসিনা ক্ষমতায় টিকতে পারেননি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য ও দপ্তর সম্পাদক শাকিলউজ্জামান।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের যুব অধিকার পরিষদের আয়োজনে সাত দফা দাবিতে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শাকিলউজ্জামান বলেন, যারা গণঅভ্যুত্থানের পর বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছেন তারা সাবধান হয়ে যান। আপনারা মনে করবেন না যে এক চাঁদাবাজকে (শেখ হাসিনা) আমরা দূর করেছি বলে আপনাদের সুযোগ দেব। দেশে আর কোথাও চাঁদাবাজি হতে দেব না। রিকশাচালকরা আমাদের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। তাদের কাছ থেকে চাঁদাবাজি বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ ৩০০ আসনে প্রার্থী দেবে। গণঅধিকার পরিষদ সেভাবে গ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছে।

টাঙ্গাইল জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের সঞ্চালনায় কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি সৈয়দ প্লাবন আহমেদ, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক রোকেয়া জাবেদ মায়া, টাঙ্গাইল ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নবাব আলীসহ কেন্দ্রীয় ও জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com