1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার

বিএনপির গণসমাবেশ শুরু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির গণসমাবেশ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই গণসমাবেশ শুরু হয়। শুরুতে বক্তব্য দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

এই গণসমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন। সমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাসহ সিনিয়র নেতারা বক্তব্য দেবেন।

সমাবেশ যৌথভাবে সঞ্চালনা করছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সদস্য সচিব আমিনুল হক এবং তানভীর আহমেদ রবিন।

গণসমাবেশ উপলক্ষে ইতোমধ্যে নয়াপল্টন ও এর আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে গেছে। দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও দুপুর বারোটার পর থেকে ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে থাকেন।

সরেজমিনে দেখা যায়, দিন বাড়ার সঙ্গে সঙ্গে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেন সমাবেশস্থল নয়াপল্টনে। এ সময় নেতাকর্মীদের হাতে বিভিন্ন ফেস্টুন, প্ল্যাকার্ড ও পোস্টার দেখা গেছে।

উল্লেখ্য, গত রোববার (১৫ সেপ্টেম্বর) সমাবেশটি হওয়ার তারিখ নির্ধারণ করেছিল বিএনপি। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে দুই দিন পিছিয়ে সমাবেশের তারিখ ১৭ সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com