1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ

পালানোর সময় সাবেক বনমন্ত্রীর ভাগিনাসহ ২ যুবলীগ নেতা বিমানবন্দরে গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১৩৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দেশ থেকে পালিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা চালিয়েও শেষ রক্ষা হলো না বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান, সাবেক বনমন্ত্রী শাহাব উদ্দিনের ভাগিনা ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক সালেহ আহমদ জুয়েল এবং অপর যুবলীগ নেতা জালাল আহমদের।

বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাদের গ্রেফতার করেছে। তারা দুইজনই গত ২৩ আগস্ট বড়লেখা থানায় পৌর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তাপাদারের করা মামলার এজাহারনামীয় পলাতক আসামি।

শুক্রবার দুপুরে বড়লেখা থানা পুলিশ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

এসএমপির এয়ারপোর্ট থানার ওসি আনিসুর রহমান জানান, গ্রেফতারকৃতরা সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার বিকালে ওসমানী বিমানবন্দরে আসেন। সন্ধ্যার দিকে ইমিগ্রেশন ডেস্কে গেলে কর্তব্যরত পুলিশ তাদের আটক করে।

তিনি বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর এই দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে বলে ইমিগ্রেশন পুলিশের কাছে তথ্য ছিল। তথ্য যাচাইয়ে সত্যতা পাওয়ায় তাদের গ্রেফতার করা হয়। রাতেই তাদের বড়লেখা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, বড়লেখা থানার একটি মামলার এজাহারনামীয় আসামি হিসেবে শুক্রবার দুপুরে সালেহ আহমদ জুয়েল ও জালাল আহমদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com