1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

বন্ধু ও ভাই বাংলাদেশের প্রতি আমরা সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছি: এরদোয়ান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১৬৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশে বন্যায় প্রাণহানির জন্য সমবেদনা প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান। সেই সঙ্গে আহত ও ক্ষতিগ্রস্তদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন, আমরা আমাদের বন্ধু ও ভাই বাংলাদেশের প্রতি তুরস্কের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি। তারা বন্যা দুর্যোগের কারণে কঠিন সময় পার করছে।

দুই দেশের মধ্যে সংহতির ওপর গুরুত্বারোপ করে এরদোয়ান বলেন, সহায়তা কার্যক্রমের মাধ্যমে- আমরা আমাদের বাংলাদেশি ভাই-বোনদের একা ছেড়ে দিচ্ছি না। তারা বড় ক্ষতির মুখোমুখি, আমরা তাদের ক্ষত নিরাময়ের চেষ্টা করছি।

প্রেসিডেন্ট বলেন, আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, যারা এই দুর্যোগে প্রাণ হারিয়েছেন- তাদের প্রতি রহমত করুন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা সব সময় তাদের পাশে আছি।

এরদোয়ান বন্যায় বাংলাদেশে সড়ক পরিবহন ব্যাহত হয়েছে- এমন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর প্রতি মনোনিবেশ করে মোট ১৬ হাজার ৭৫০টি সহায়তা প্যাকেজ বিতরণ শুরুর কথা জানিয়েছেন। ‘এএফএডি’, ‘তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা’ এবং তুরস্কের বিভিন্ন বেসরকারি সংস্থার সমন্বয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর কথাও উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com