1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

শিশুদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: গণশিক্ষা উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ২০৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: শিশুরা যেন সুনাগরিক এবং পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

মঙ্গলবার (২০ আগস্ট) রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মেলনকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত মহাপরিচালক ড. উত্তম কুমার দাশ, উপ-পরিচালক আব্দুল আলীম, সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম সরকার, থানা প্রাথমিক শিক্ষা অফিসার আবু সায়েম মো. তৌহিদুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সোনালী সাহা প্রমুখ।

বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১ লাখ ১৪ হাজার ৬৩০টি। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৭টি।

মোট প্রাথমিক শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ৬৮৫ জন। মোট প্রাথমিক শিক্ষকের সংখ্যা ৬ লাখ ৫০ হাজার ২৯৩ জন। শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ১:২৯।

শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান ১০০ ভাগ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অনুমোদিত পদের সংখ্যা ৪ লাখ ৪৭ হাজার ১৪৯টি। এর মধ্যে কর্মরত পদ সংখ্যা ৪ লাখ ২৪ হাজার ৪৩টি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com