1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

ইকবালুর রহিম ও বিচারপতি ইনায়েতুর রহিমের বিরুদ্ধে হত্যা মামলা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৮৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় জাতীয় সংসদের সাবেক হুইপ ইকবালুর রহিম ও তার ভাই আপিল বিভাগের সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিমের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। মামলায় ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয়ের আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে উপশহর এলাকার মৃত সাহার উদ্দিনের ছেলে রুহান হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি করেন। থানার ওসি ফরিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, কোতোয়ালি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শহর আওয়ামী লীগের সহসভাপতি শেখ শাহ আলম, জেলা যুবলীগের সভাপতি রাসেদ পারভেজ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসন, আশরাফুল আলম রমজান, সালেকিন রানা, আবু ইবনে রজব, মো. মিথুন, মো. সুইট, সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান অভিজিৎ বসাক, হারুনর রশিদ রায়হান, শেখপুরা ইউনিয়নের চেয়ারম্যান মমিনুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, শশরা ইউনিয়নের চেয়ারম্যান মোকছেদ আলী রানা, সাবেক উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম ও ছাত্রলীগ নেতা মিথুন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ৪ আগস্ট দিনাজপুরে শিক্ষার্থীরা একত্রিত হয়ে আন্দোলন করছিল। দুপুর সাড়ে ১২টার সময় আন্দোলনকারীরা হাসপাতাল মোড় থেকে বাংলা স্কুল মোড় হয়ে জিলা স্কুলের সামনের দিকে যাচ্ছিল। এ সময় সাবেক হুইপ ইকবালুর রহিম ও তার বড় ভাই আপিল বিভাগের সাবেক বিচারপতি ইনায়েতুর রহিমের উসকানিতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর গুলি ও হামলা চালায়। এতে সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের বিদুরসাহি গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে রাহুলসহ ছয়জন গুলিবিদ্ধ হয়। পরে তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গত ৯ আগস্ট সন্ধ্যায় রাহুল মারা যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com