1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার দাউদকান্দিতে তীব্র লোডশেডিং: জনজীবন অচল, পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা—দায় এড়াচ্ছে কর্তৃপক্ষ চট্টগ্রামে জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর থানা যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার খোকন *বসুন্ধরা খাতার আয়োজনে বিএম কলেজে মার্কেটিং ফেস্ট* আমেরিকা-ইরান যুদ্ধে সারাবিশ্বের মতো আমরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি- ঠাকুরগাঁওযে মির্জা ফখরুল পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর বন্দর থানা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন: সভাপতি শাহাদাত, সম্পাদক শাওন জ্বালানি সংকটে যৌথ সমাধান খুঁজতে ১০ সদস্যের কমিটি প্রস্তাব, বিরোধী দলকে নাম দিতে আহ্বান জামালপুর সমিতি গাজীপুর জাসগা এর আহ্বায়ক কমিটি গঠন পূর্বের কমিটি বিলুপ্ত

সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় গণমাধ্যমে প্রোপাগান্ডা, যে উদ্যোগ নিলেন ড. ইউনূস

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৬২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন করতে আগ্রহী এমন বিদেশি সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। যেই লক্ষ্যে বিদেশি মিশনগুলোকে সাংবাদিকদের ভিসা দ্রুত সময়ের মধ্যে অনুমোদন দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

এর আগে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ভারতীয় মিডিয়াসহ বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভীতিকর সংবাদ প্রচার করছে। সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিষয়টি অতিরঞ্জিত করে দেখাচ্ছে। যাতে বাংলাদেশকে নিয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে বহির্বিশ্বে।

আর তাই এই অবস্থা থেকে বেরিয়ে আসতে বাংলাদেশ ভ্রমণে আগ্রহী সাংবাদিকদের দ্রুত ভিসা অনুমোদনের জন্য সব মিশনকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে আলাপকালে ড. মুহাম্মদ ইউনূস ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে স্বাগত জানান। যাতে তারা বাংলাদেশে থেকে প্রতিবেদন করতে পারেন।

এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘কোনো দ্বিতীয় পক্ষের মাধ্যমে কখনো অতিরঞ্জিত প্রতিবেদন করতে উদ্বুদ্ধ না হয়ে তারা নিজেরাই পরিস্থিতি দেখে প্রতিবেদন তৈরি করাই ভালো।’

শফিকুল আলম বলেন, সাংবাদিকদের ভিসার আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য তিনি ব্যক্তিগতভাবে নয়া দিল্লি ও হংকংয়ে বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের ফোন করেছেন।

এ বিষয়ে তিনি আরও বলেন, ‘আমরা একটি উন্মুক্ত সমাজ গড়ে তুলতে চাই যেখানে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কোনো আপোষ করা হবে না।’ সেই সঙ্গে এই প্রেস সচিব বলেন, বাংলাদেশ ও অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে কেউ প্রতিবেদন করতে চাইলে তাকে স্বাগত জানাবে তার সরকার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com