1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার দাউদকান্দিতে তীব্র লোডশেডিং: জনজীবন অচল, পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা—দায় এড়াচ্ছে কর্তৃপক্ষ চট্টগ্রামে জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর থানা যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার খোকন *বসুন্ধরা খাতার আয়োজনে বিএম কলেজে মার্কেটিং ফেস্ট* আমেরিকা-ইরান যুদ্ধে সারাবিশ্বের মতো আমরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি- ঠাকুরগাঁওযে মির্জা ফখরুল পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর বন্দর থানা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন: সভাপতি শাহাদাত, সম্পাদক শাওন জ্বালানি সংকটে যৌথ সমাধান খুঁজতে ১০ সদস্যের কমিটি প্রস্তাব, বিরোধী দলকে নাম দিতে আহ্বান জামালপুর সমিতি গাজীপুর জাসগা এর আহ্বায়ক কমিটি গঠন পূর্বের কমিটি বিলুপ্ত

আজ দেশে ফিরছেন শফিক রেহমান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৫২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দীর্ঘ দিন পর আবারো দেশে ফিরছেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক শফিক রেহমান। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের চরম নির্যাতনের শিকার হয়ে ২০১৬ সালে দেশ ছাড়েন তিনি। আজ রোববার দুপুর ১২টায় বাংলাদেশ বিমানের (নং-২০২) ফ্লাইটে ঢাকায় প্রত্যাবর্তন করছেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা প্রচেষ্টা মামলায় ২০১৬ সালের ১৬ এপ্রিল ডিবি পুলিশ তাকে বেইলী রোডের বাড়ি থেকে গ্রেফতার করে। দুই দফায় তাকে ১০ দিনের রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। ছয় মাস কারাগারে থাকার পর সুপ্রিম কোর্ট আপিল বিভাগের অনুমতি নিয়ে লন্ডনে চিকিৎসাধীন ক্যান্সারাক্রান্ত স্ত্রীর কাছে যান। দীর্ঘ প্রক্রিয়ার পর গত বছর ২০২৩ সালের ৬ আগস্ট আদালতের রায়ে তার সাত বছরের কারাদণ্ড হয়। সেই দণ্ডাদেশ মাথায় নিয়েই রোববার দুপুর ১২টায় বাংলাদেশ বিমানের (নং-২০২) ফ্লাইটে ঢাকায় প্রত্যাবর্তন করছেন তিনি। দেশে ফেরার পর তিনি আদালতে যাবেন।

বিশিষ্ট কলামিস্ট শফিক রেহমানের ঢাকায় ফিরে আসা উপলক্ষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com