1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার দাউদকান্দিতে তীব্র লোডশেডিং: জনজীবন অচল, পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা—দায় এড়াচ্ছে কর্তৃপক্ষ চট্টগ্রামে জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে বন্দর থানা যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার খোকন *বসুন্ধরা খাতার আয়োজনে বিএম কলেজে মার্কেটিং ফেস্ট* আমেরিকা-ইরান যুদ্ধে সারাবিশ্বের মতো আমরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি- ঠাকুরগাঁওযে মির্জা ফখরুল পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর বন্দর থানা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন: সভাপতি শাহাদাত, সম্পাদক শাওন জ্বালানি সংকটে যৌথ সমাধান খুঁজতে ১০ সদস্যের কমিটি প্রস্তাব, বিরোধী দলকে নাম দিতে আহ্বান জামালপুর সমিতি গাজীপুর জাসগা এর আহ্বায়ক কমিটি গঠন পূর্বের কমিটি বিলুপ্ত

শিগগিরই বাংলাদেশে আসছে জাতিসংঘের তদন্ত দল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৩৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জাতিসংঘের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের তদন্ত শিগগির শুরু হবে বলে জানিয়েছেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক।এরই অংশ হিসেবে জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে আসবে বলেও জানান তিনি।

বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভলকার তুর্ক টেলিফোনে এ তথ্য জানান। এ বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইং পাঠানো এক বার্তায় জানানো হয়েছে।

এতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমের হিসেব অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪০০ এর বেশি মানুষ নিহত হয়েছেন। তবে তৎকালীন শেখ হাসিনার সরকার এ সংখ্যাকে দেড়শর আশপাশে বলে দাবি করেছিল।

টেলিফোন আলাপের সময় ড. ইউনূস ও ভলকার তুর্ক এবং তার (ইউনূস) দীর্ঘদিনের বন্ধু জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেসকে ছাত্র আন্দোলনের নজিরবিহীন হত্যাকাণ্ডের সময় শিক্ষার্থীদের অধিকারকে সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ জানান।

২০০৬ সালে শান্তিতে নোবেলবিজয়ী ইউনূস তুর্ককে জানিয়েছেন, তার প্রশাসনের মূল ভিত্তি হবে মানবাধিকার এবং প্রতিটি নাগরিকের সুরক্ষা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার।

এ ছাড়া অধ্যাপক ইউনূস দেশ পুনর্গঠন এবং মানবাধিকার সমুন্নত রাখতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com