1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে ডিবি ২৬ মার্চ: ঘোষণার আহ্বান থেকে রক্তঝরা প্রতিরোধ—স্বাধীনতার সূচনায় ইতিহাসের নির্মম ও গৌরবময় অধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে টালবাহান- প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চর বিক্ষোভ দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে হেফাজত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১৫৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান শুক্রবার সংবাদমাধ্যমে এক বিবৃতিতে সরকারে আলেমদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সাধুবাদও জানান।

বিবৃতিতে তারা বলেন, ‘নবগঠিত অন্তর্বর্তী সরকারকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আলেমদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সাধুবাদ জানাই। অন্তর্বর্তী সরকারকে আমরা বলব, দ্রুত একটি জাতীয় মীমাংসাপত্র তৈরি করুন, যার ভিত্তিতে সামাজিক যত বিভেদ ও বিভাজন দূর হবে। সারাদেশে প্রতিশোধ ও জিঘাংসার যে মচ্ছব শুরু হয়েছে, তা বন্ধে একটি জাতীয় মীমাংসাপত্র এখন আবশ্যক। ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রতিটি হত্যা ও জুলুমের সুষ্ঠু বিচার হবে, কিন্তু বদলা নয়। বদলা নিতে গেলে ন্যায়বিচার ধ্বংস হবে। আমাদের সমাজ থেকে শত্রুবধের রাজনীতি ও আকাঙ্ক্ষাকে চিরতরে দূর করতে হবে, যাতে করে ভারত-প্রযোজিত শাহবাগী ফ্যাসিবাদের দ্বিতীয় জন্ম না ঘটে। আমরা লড়াই-সংগ্রাম করেছি ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার জন্য, যাতে প্রাপ্য অধিকার ভোগ করে মানুষ সুন্দরভাবে বেঁচে থাকতে পারে এবং নির্ভয়ে ও নিরাপদে জীবনযাপন করতে পারে। আমাদের বিজয়কে সে পথেই নিয়ে যেতে হবে।’

তারা আরো বলেন, এছাড়াও একটি নতুন শাসনবিধি প্রণয়নের উদ্যোগ দ্রুত নিতে হবে। আমরা আবারো সেই পুরনো ছক ও বৃত্তে হাঁটতে চাই না। শাসনব্যবস্থা ও রাষ্ট্রকাঠামোর কাঙ্ক্ষিত পরিবর্তনে নতুন শাসনবিধি অনিবার্য। সময়ক্ষেপণের চড়া মূল্য যাতে আমাদের দিতে না হয়। এখনো নানা অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে। ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তি শান্তির বদলে নতুন কোনো নৈরাজ্য তৈরি করার চেষ্টা করলে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধে তারা আরো ক্ষতিগ্রস্ত হবে। তাই দেশের পরিস্থিতিকে নৈরাজ্য থেকে রক্ষা করতে সরকারকে দূরদর্শী ভূমিকা পালন করতে হবে।’ প্রেস বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com