1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর বন্দর থানা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন: সভাপতি শাহাদাত, সম্পাদক শাওন জ্বালানি সংকটে যৌথ সমাধান খুঁজতে ১০ সদস্যের কমিটি প্রস্তাব, বিরোধী দলকে নাম দিতে আহ্বান জামালপুর সমিতি গাজীপুর জাসগা এর আহ্বায়ক কমিটি গঠন পূর্বের কমিটি বিলুপ্ত সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা মাদারগঞ্জে বিদ্যালয়ের মাঠ বন্ধক, ইরি ধান আবাদে শিক্ষা কার্যক্রম ভেঙে পড়ার অভিযোগ রামপালে জনদুর্ভোগের অবসান: প্রতিমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হলো সরকারি সড়ক ইরানে মার্কিন নাগরিকদের দ্রুত দেশত্যাগের আহ্বান, শান্তি আলোচনায় ‘সুসংবাদ’ আসতে পারে শুক্রবারের মধ্যেই ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ৩ দিনের রিমান্ডে রামপালে খাল উদ্ধারে সরকারের কঠোর বার্তা: দখলদারদের বিরুদ্ধে মাঠে প্রশাসন

স্বচ্ছতার সঙ্গে বাজেট বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১৫২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাস হওয়া নতুন অর্থবছরের (২০২৪-২৫) বাজেট বাস্তবায়নে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে যত্ন ও স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে বিভিন্ন দেশে রপ্তানি বাড়ানোর ওপর জোর দিতে হবে। রপ্তানি নীতিমালা অনুযায়ী পণ্যের কোয়ালিটিতে যাতে কোনো ধরনের ছাড় দেওয়া না হয়, তাও নিশ্চিত করতে বলেছেন তিনি।

সোমবার (১ জুলাই) মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে হওয়া এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নিজে।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এসকল নির্দেশনা তুলে ধরেন।

মো. মাহবুব হোসেন বলেন, প্রধানমন্ত্রী বিভিন্ন দেশে পণ্য রফতানি বাড়ানোর ওপর জোর দিয়েছেন। আগামী তিন বছরে যাতে রফতানির লক্ষ্যমাত্রা ১১০ বিলিয়ন ডলারে উন্নীত হয় সে বিষয়ে তৎপর হতে বলেছেন। বর্তমানে প্রতি বছর রফতানি হচ্ছে ৭০ বিলিয়ন ডলারের মতো।

একই সঙ্গে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে যুক্ত হলে যে সকল সুযোগ-সুবিধা বন্ধ হয়ে যাবে, তার দিকে বিশেষ নজর দিতে এবং রফতানি নীতিমালা করারও নির্দেশনা দিয়েছেন সরকারপ্রধান।

তিনি আরও বলেন, আজ প্রধানমন্ত্রী একটি বিশেষ নির্দেশনা সবাইকে দিয়েছেন। গতকালকে বাজেট পাস হয়েছে। তিনি নির্দেশনা দিয়েছেন সবাইকে, খুবই যত্নের সঙ্গে, খুবই নজরদারির সঙ্গে, নিপুণভাবে, স্বচ্ছতার সঙ্গে যেন বাজেট বাস্তবায়ন করা হয়। এতে যেন সবাই মনোনবেশ করি।

রোববার (৩০ জুন) সংসদ অধিবেশনে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়েছে।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে এ বাজেট কণ্ঠভোটে পাস হয়, যা ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।

এরও আগে শনিবার (২৯ জুন) বিকেলে সংসদে অর্থবিল উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং পরে সেটি সংসদে পাস হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com