1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা মাদারগঞ্জে বিদ্যালয়ের মাঠ বন্ধক, ইরি ধান আবাদে শিক্ষা কার্যক্রম ভেঙে পড়ার অভিযোগ রামপালে জনদুর্ভোগের অবসান: প্রতিমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হলো সরকারি সড়ক ইরানে মার্কিন নাগরিকদের দ্রুত দেশত্যাগের আহ্বান, শান্তি আলোচনায় ‘সুসংবাদ’ আসতে পারে শুক্রবারের মধ্যেই ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ৩ দিনের রিমান্ডে রামপালে খাল উদ্ধারে সরকারের কঠোর বার্তা: দখলদারদের বিরুদ্ধে মাঠে প্রশাসন ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক: সাংবাদিক বাচ্চু’র উপর হামলাকারিদেরকে গ্রেফতারের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম সাংবাদিক নেতাদের দাউদকান্দি মডেল থানায় নতুন ওসি মোহাম্মদ আব্দুল বারী: আইনশৃঙ্খলায় পরিবর্তনের প্রত্যাশা হরমুজ প্রণালীতে ইসরায়েল সংশ্লিষ্ট তিন জাহাজে হামলা, দুটি জব্দ করেছে ইরান সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম পাহাড়ে ফ্রি চিকিৎসা সেবা : ফ্রি চিকিৎসা পেলো ৫ শতাধিক মানুষ

হংকংয়ে কর্মরত বাংলাদেশি নারী কর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৫৪ বার দেখা হয়েছে

মঈন মাহমুদ: আজ ২৩ জুন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, হংকং কর্তৃক হংকংয়ে কর্মরত বাংলাদেশি নারী কর্মীদের জন্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারী কর্মীদের ছুটির দিন রবিবারে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রায় ১২০ জন নারী কর্মী উপস্থিত ছিলেন। পুনর্মিলনী অনুষ্ঠানের প্রথম ভাগে বৈধপথে রেমিট্যান্স প্রেরণ ও ‘প্রবাস পেনশন’ স্কীমে রেজিস্ট্রেশন সম্পর্কিত উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে কর্মীদের চিত্তবিনোদনের জন্য এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম সচিব (শ্রম) জাহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কনসাল জেনারেল মিজ্ ইসরাত আরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপস্থিত নারী কর্মীদের সমবেত জাতীয় সংগীতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। অতপর কনসাল জেনারেল কর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় অন্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৈধপথে রেমিট্যান্স প্রেরণ এবং ‘প্রবাস পেনশন স্কীমে অংশগ্রহণের জন্য সবাইকে আহ্বান জানান। তিনি নারী কর্মীদের জন্য বিভিন্ন দিকনির্দেশনার পাশাপাশি কনস্যুলেট থেকে তাদের সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত নারী কর্মীগণের কয়েকজন তাদের অনুভূতি ব্যক্ত করেন। তারা প্রবাস পেনশন স্কীমে রেজিস্ট্রেশনের বিষয়ে আগ্রহ প্রকাশ করার পাশাপাশি প্রবাসীদেরকেও সার্বজনীন পেনশন স্কীমের বিশেষ ক্যাটাগরিতে অন্তর্ভূক্ত করায় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বৈধপথে রেমিট্যান্স প্রেরণের গুরুত্ব উপলব্ধি করতে পেরে তারা বৈধ পথে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণের বিষয়েও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় অংশে নারী কর্মীগণের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারা দেশাত্ববোধক গান, কবিতা, নৃত্য ইত্যাদি পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে কর্মীদের জন্য রাফেল ড্র-এর আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে কর্মীদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। প্রবাসজীবনে ঈদ উদযাপনের সুযোগ করে দেয়া এবং এ ধরনের আন্তরিক ও আনন্দঘণ অনুষ্ঠান আয়োজনের জন্য অংশগ্রহণকারী নারী কর্মীগণ বাংলাদেশ কনস্যুলেটকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, হংকং কর্তৃক হংকংয়ে কর্মরত নারী কর্মীদের জন্য নিয়মিত বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে। কাজের ক্ষেত্রে একঘেয়েমি দূর করে নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে এ আয়োজন তাদেরকে অনুপ্রেরণা যোগাবে বলে আশা করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com