1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা মাদারগঞ্জে বিদ্যালয়ের মাঠ বন্ধক, ইরি ধান আবাদে শিক্ষা কার্যক্রম ভেঙে পড়ার অভিযোগ রামপালে জনদুর্ভোগের অবসান: প্রতিমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হলো সরকারি সড়ক ইরানে মার্কিন নাগরিকদের দ্রুত দেশত্যাগের আহ্বান, শান্তি আলোচনায় ‘সুসংবাদ’ আসতে পারে শুক্রবারের মধ্যেই ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ৩ দিনের রিমান্ডে রামপালে খাল উদ্ধারে সরকারের কঠোর বার্তা: দখলদারদের বিরুদ্ধে মাঠে প্রশাসন ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক: সাংবাদিক বাচ্চু’র উপর হামলাকারিদেরকে গ্রেফতারের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম সাংবাদিক নেতাদের দাউদকান্দি মডেল থানায় নতুন ওসি মোহাম্মদ আব্দুল বারী: আইনশৃঙ্খলায় পরিবর্তনের প্রত্যাশা হরমুজ প্রণালীতে ইসরায়েল সংশ্লিষ্ট তিন জাহাজে হামলা, দুটি জব্দ করেছে ইরান সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম পাহাড়ে ফ্রি চিকিৎসা সেবা : ফ্রি চিকিৎসা পেলো ৫ শতাধিক মানুষ

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন নবনিযুক্ত সেনাপ্রধান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৫৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২৩ জুন) সেনাপ্রধান বঙ্গভবনে সাক্ষাৎ করতে যান বলে বঙ্গভবনের প্রেস উইং থেকে জানানো হয়।

নতুন সেনাপ্রধানকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দায়িত্ব অত্যন্ত সফলতার সাথে পালন করছে। বিদেশে বিভিন্ন শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতা প্রশংসিত হচ্ছে। এ ছাড়া জাতীয় দুর্যোগসহ বিভিন্ন ক্রান্তিকালে এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নতুন সেনাপ্রধানের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী উন্নয়ন ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সাক্ষাৎকালে নতুন সেনাবাহিনী প্রধান দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com