1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সাকিবের বিশ্বরেকর্ড

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১৯৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে আসরের সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে খেলতে এসেছিলেন সাকিব আল হাসান। সংক্ষিপ্ত ফরম্যাটে এই বিশ্বকাপে উইকেটে ফিফটি পূরণ করতে বিশ্বসেরা অলরাউন্ডারের প্রয়োজন ছিল তিনটি উইকেট।

প্রথম তিন ম্যাচে বল হাতে উইকেট না পেলেও নেপালের বিপক্ষে ম্যাচে পেয়েছিলেন দুই উইকেট। অ্যান্টিগায় ভারতের বিপক্ষে ম্যাচে নিজের দ্বিতীয় ওভারে রোহিত শর্মাকে ফিরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের ৫০ উইকেট পূর্ণ করেন সাকিব।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের ৪২তম ম্যাচে প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন সাকিব।

দ্বিতীয় ওভার করতে এসে প্রথম ৩ বলে সাকিব দিয়েছিলেন ১০ রান। লেংথ কমিয়ে এনেছিলেন, তাতেই কাজের কাজ হয়েছে। জায়গা নিয়ে খেলতে গিয়ে ক্যাচ দেন রোহিত। মিড অফে ক্যাচটি নিয়েছেন জাকের আলী।

এখন পর্যন্ত আইসিসির বিশ্বকাপ ইভেন্টে এটি সাকিবের ৯৩তম উইকেট। তার ওপরে এই তালিকায় আছেন শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গা এবং অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। অজি তারকার উইকেট ৯৫টি। মালিঙ্গার উইকেট সংখ্যা ৯৪।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com