1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, খালখনন কর্মসূচি উদ্বোধন ও নানা-নানির কবর জিয়ারত করবেন নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার: ডা. জুবাইদা রহমান সংবিধান সংশোধন ছাড়া ‘সংবিধান সংস্কার পরিষদ’ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী *দেশের বাজারে নুবিয়া ভি৮০ সিরিজের স্মার্টফোন উন্মোচন* ছয় আঙুলের ভিডিও নিয়ে বিতর্ক: এআই গুজব নাকচ, জীবিতই আছেন Benjamin Netanyahu

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ অনুষ্ঠিত হবে ভারতে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১৮৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আগামী মাসের শেষ দিকে বাংলাদেশকে আতিথ্য দেবে আফগানরা। তবে এই সিরিজের ম্যাচগুলো আফগানিস্তানের নয়, অনুষ্ঠিত হবে ভারতে। ২০২০ সালের মার্চের পর ভারতে হোম সিরিজ আয়োজন করতে যাচ্ছে রশিদ খানরা।

মূলত, নিরাপত্তা ইস্যু ও আন্তর্জাতিক মানের সুবিধা না থাকায় নিজ দেশে সিরিজ আয়োজন করতে পারছে না আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তাই দীর্ঘ বিরতির পর আবারও ভারতের মাটিতে সিরিজ আয়োজন করছে আফগানিস্তান।

এক বিবৃতিতে ভারতের মাটিতে সিরিজ আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন এসিবির প্রধান নির্বাহী নাসিব খান। সিরিজের সবকটি ম্যাচ গ্রেটার নয়ডার শহীদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। শারজাহর পর ২০১৬ সালে স্টেডিয়ামটিকে নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করছিল আফগানিস্তান।

এই সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে আফগানিস্তান। সূচি অনুযায়ী ২৫ জুলাই মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ প্রথম ম্যাচ। এরপর ২৭ ও ৩০ জুলাই হবে বাকি দুইটি ওয়ানডে ম্যাচ।

এরপর দুই দিন বিরতির পর ২ আগস্ট শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুটি ম্যাচ হবে ৪ ও ৬ আগস্ট। এর আগে ভারতের মাটিতে ২০১৮ সালে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ-আফগানিস্তান। যার সব কটি হেরে হোয়াইওয়াশ হয়েছিল টাইগাররা।

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে চলমান বিশ্বকাপ যাত্রা শেষে দেশে ফিরে ২২ জুলাই দিল্লির বিমান ধরবে বাংলাদেশ। গত সেপ্টেম্বরে ঘরের মাঠে আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল টাইগাররা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com