1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা*

`আমার এখন গন্ডারের চামড়া, গালি দিলেও কিচ্ছু যায় আসে না’

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ২৪৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত অভিনেতা জায়েদ খান। কাজ নয় বরং বিতর্কিত নানা কর্মকাণ্ড আর উল্টাপাল্টা মন্তব্যের কারণেই পরিচিতি পেয়েছেন এই অভিনেতা। তবে যতই আলোচনা সমালোচনা হোক জায়েদ খান দমে যাওয়ার পাত্র নন। আর সেই কথাটিই সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

এক ভিডিও সাক্ষাৎকারে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল নিয়ে জায়েদ খান বলেন, ‘আমাকে যত সমালোচনা করেন, যত গালি দেন, আমার কিচ্ছু যায় আসে না। যদিও এ ব্যাপারটাতে আগে কষ্ট পেতাম। তবে এখন গন্ডারের চামড়া হয়ে গেছে। গরুর নাম জায়েদ খান রেখেছে। এটার জন্য কি আমি এখন কান্নাকাটি করব?’

জায়েদ খান বিয়ে কবে করছেন? ঈদ অনুষ্ঠানে উপস্থাপিকার প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, ‘শুধু সৃষ্টিকর্তা জানেন। আপাতত কোনো পরিকল্পনা নেই। এখনো আমি সিঙ্গেল। আমার কোনো বাজে অভ্যাস নেই। কিন্তু আমার সব টাকা যায় পোশাকের পেছনে। মুম্বাইয়ের সবাই আমাকে চেনে। দেখলেই সব পোশাক নামিয়ে দেয়। তাঁরা জানে সেখান থেকে আমি দুই-তিনটা নেব।’

ঈদ কেমন কাটল জানতে চাইলে অভিনেতার ভাষ্য, ‘এবারের ঈদ জার্নিটা খুব কষ্টের। কয়েক মাস ধরেই আমি দেশের বাইরে বাইরে।

অস্ট্রেলিয়া থেকে ফিরে লন্ডনে গিয়েছি। তারপর সিঙ্গাপুর, এরপর মুম্বাইতে। ঈদের আগের দিনে ফিরেছি মুম্বাই থেকে। আগে থেকেই গরু কিনে রেখেছে পরিবার। আমি গাড়িতে বসেই একটি ছাগল কিনেছি। হাটে নামিনি কারণ মানুষের ভিড় হয়ে যায়।’

ঈদ সালামি নিয়ে অভিনেতা বলেন, ‘ডিপজল ভাইয়ের কাছ থেকেই তো মোটা অঙ্কের সালামি পেলাম। তিনি আমার বড় ভাই, বাবার মতো। ঈদের দিন তাঁর বাসায় গিয়েছি। তিনি একটা বান্ডিল দিলেন। পরিবারও দিয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com