1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

যে ‘ফর্মুলায়’ সুপার এইটের টিকিট পায় বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ২০৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ক্রিকেটে একটা কথা খুব প্রচলিত, ক্যাচ জেতায় ম্যাচ। যার অর্থ, ক্যাচ তালুতে জমাতে পারলে ম্যাচের ফলকে পক্ষে আনা যায়। আর যদি ক্যাচ হাত ফসকে যায়, তাহলে জেতা ম্যাচটাও হাতের ফাঁক গলে বেরিয়ে যেতে পারে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সুপার এইটে ওঠার পেছনেও এই ক্যাচতত্ত্বের অবদান অনেক।

বিশ্বকাপের গ্রুপ পর্বে কোন দল ফিল্ডিংয়ে কেমন করেছে তথা ক্যাচের সুযোগগুলো কারা বেশি লুফে নিতে পেরেছে, সে তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির দেওয়া তথ্যে জানা যায়, বিশ্বকাপের গ্রুপ পর্বে ক্যাচের সুযোগ লুফে নেওয়ার দিক দিয়ে সবার চেয়ে এগিয়ে বাংলাদেশ। ২১ বার ক্যাচ নেওয়ার সুযোগ পেয়ে ২০ বারই বল তালুতে জমাতে পেরেছেন বাংলাদেশের ফিল্ডাররা। ক্যাচ ধরার দিক দিয়ে বাংলাদেশের সাফল্যের হার ৯৫.২ শতাংশ। অবশ্য এক্ষেত্রে বাংলাদেশকে সেয়ানে-সেয়ানে টক্কর দিয়েছে গ্রুপ ‘ডি’র আরেক দল নেদারল্যান্ডস। ক্যাচ ধরার দিক দিয়ে তারাও বাংলাদেশের সমান ৯৫.২ শতাংশ সাফল্য পেয়েছে।

বাংলাদেশ আর নেদারল্যান্ডস বাদে অন্তত ৯০ শতাংশের বেশি ক্যাচ লুফে নিতে পেরেছে কেবল দুইবারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ক্যাচ ধরার হিসাবে তাদের সাফল্যের হার ৯১.৩ শতাংশ।

গ্রুপ পর্বে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ চারটি ক্যাচ নেন বল হাতে আগুন ঝরানো পেসার তানজিম হাসান সাকিব। তিনটি করে ক্যাচ নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন এবং সাকিব আল হাসান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com