1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার

পায়রা নদীতে ধরা পড়ছে বড় বড় ইলিশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ২১৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বঙ্গোপসাগরে মাছের উৎপাদন ও মজুত বৃদ্ধির লক্ষ্যে মাছ শিকারে নিষেধাজ্ঞার মধ্যে পটুয়াখালীর বাজারগুলোতে মিলছে বড় আকারের ইলিশ। বিক্রেতাদের দাবি, এসব ইলিশ মাছ স্থানীয় নদীর, যার অধিকাংশই পায়রা নদীতে ধরা পড়ছে বলে দাবি তাদের।

মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যার পর পটুয়াখালী শহরের নিউমার্কেট মাছ বাজারে গিয়ে দেখা যায়, চার থেকে পাঁচজন বিক্রেতা বিভিন্ন আকারের ইলিশের পশরা সাজিয়ে বসেছেন। এসব ইলিশের অধিকাংশই ৯০০ গ্রাম থেকে ১১০০ গ্রাম ওজনের।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এক কেজির বেশি ওজনের ইলিশ তারা ১৬০০ টাকা কেজি দরে বিক্রি করছেন। এছাড়া ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ ১৫০০ টাকা কেজি দরে বিক্রি করছেন।

বিক্রেতা বসির আহমেদ বলেন, যেহেতু সাগরে সব ধরনের মাছ শিকার বন্ধ রয়েছে, তাই এখন যে মাছ দেখছেন তা সবই এই পায়রা নদীর মাছ। এখন মোটামুটি ভালো আকারের ইলিশ ধরা পরছে। ঈদের পরদিন হওয়ায় আজ বাজারে ক্রেতা কিছুটা কম। গত সপ্তাহে যে ইলিশ ২ হাজার টাকায় বিক্রি হয়েছে এখন তা ১৬০০ টাকায় বিক্রি করছি।

সাগরে মাছ ধরা বন্ধ থাকায় বাজার অনেকটা চাষের মাছের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এদিন বাজারে পাঙাস,তেলাপিয়া, কৈ, শিং এবং রুই জাতীয় মাছ বেশি দেখা গেছে।

নিউমার্কেটে আসা ক্রেতা সাজিদ হোসেন শাওন বলেন, যেহেতু সাগরে মাছ ধরা বন্ধ আছে, সে কারণে কিছুটা নিশ্চিত হওয়া গেলো যে এসব মাছ নদীর। এছাড়া মাছের রংটাও দেখতে বেশ ভালো লাগলো। তাজা মাছ, সে কারণে ১৬০০ টাকা কেজি দরে একটি কিনলাম।

গত ২০ মে থেকে বঙ্গোপসাগরে শুরু হয়েছে মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা, যা শেষ হবে ২৩ জুলাই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com