1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা

নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল উল্টে দুজন নিহত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ১৭৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল উল্টে দুইজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকালে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন মোটরসাইকেল চালক, তার নাম অন্তর। তিনি জামালপুর জেলার বাসিন্দা ছিলেন। নিহত আরেকজন হলেন মোটরসাইকেল আরোহী এক নারী। তার পরিচয় এখনও জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. রেজাউল হক।

ঘটনাস্থলে যাওয়া কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট এস এম সৌরভ হোসেন জানান, বিকাল সোয়া ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে মোটরসাইকেলটিকে একটি দ্রুতগামি যাত্রীবাহী বাস ধাক্কা দিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও এক নারী আরোহী মারা যান।

তিনি আরও জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতদের মধ্যে মোটরসাইকেল চালকের নাম অন্তর বলে জানা গেলেও তার সাথে থাকা নিহত নারীর পরিচয় এখনও জানা যায়নি। তবে প্রযুক্তির মাধ্যমে দুজনেরই বিস্তারিত পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com