1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা

সৌদিসহ বিশ্বের যেসব দেশে ইদুল আজহা আজ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ২৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সৌদি আরবসহ মধ্যপ্রাচের দেশগুলোতে ইদুল আজহা উদযাপন শুরু হয়েছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে ইদুল আজহা। রোববার ( ১৬ জুন) শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। আর তারপরই বিশ্বজুড়ে মুসলিমরা পশু কুরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা পালন করা শুরু করে। সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজ এ খবর জানিয়েছে।

শুধু সৌদি আরব নয় মধ্যপ্রাচ্য, এশিয়ার বিভিন্ন দেশ এবং ইউরোপ-আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন দেশেও আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।

মক্কার কাবা শরিফ, মদিনার মসজিদে নববিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সাধারণ মানুষের সঙ্গে ইদ উদযাপন করবেন এসব দেশের শীর্ষ মুসলিম নেতারা।

সৌদি আরব ছাড়াও মিসর, অস্ট্রেলিয়াতেও আজ ঈদ। তবে সৌদি আরবের সঙ্গে একই দিনে চাঁদ দেখতে না পাওয়ায় তাদের প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাত ও ওমানে সোমবার ঈদ উদযাপিত হবে।

বাংলাদেশেও আগামীকালই ঈদ। এ ছাড়াও প্রতিবেশী ভারত ও পাকিস্তান, পূর্ব এশিয়ার ব্রুনাই ও মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং সুদূরের দেশ যুক্তরাষ্ট্র ও কানাডাতেও কাল ঈদুল আজহা উদযাপিত হবে। একই দিনে ঈদ পালন করবে কাতার, ইরান, মরক্কো ও ঘানা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com