1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

ইংল্যান্ডকে সুপার এইটে নিতে আইসিসির যত প্রচেষ্টা!

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ১৯৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে হারের পর সুপার এইট থেকে অনেকটায় ছিটকে গিয়েছিল ইংল্যান্ড। তবে ওমানকে বড় ব্যবধানে হারিয়ে সেই লড়াই টিকে থাকে ইংলিশরা। নিজেদের শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিল না ইংল্যান্ডের কাছে।

সেই সঙ্গে স্কটল্যান্ডকে হারতে হবে অস্ট্রেলিয়ার কাছে। এই সমীকরণ মাথায় নিয়ে নিজেদের শেষ ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হয়েছিল ইংলিশরা। তবে ম্যাচ শুরু হওয়ার আগেই হানা দেয় বৃষ্টি।

প্রায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে বৃষ্টি হলে ম্যাচ পরিত্যক্ত হওয়ার শঙ্কায় পড়ে ইংল্যান্ড। তবে গত ওয়ানডে বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ ইংল্যান্ডকে যেনও টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপারে এইটে খেলানো দায়িত্বটা কাঁধে নিয়েছে আইসিসি।

কারণ, এই ম্যাচে এতো সময় বৃষ্টি হওয়ার পরও অপেক্ষা করেছে আইসিসি। মনে হয়েছে কোনোভাবেই ম্যাচটি ভেস্তে যাক সেটি তারা চায় না। তাই যেখানে ভারত-কানাডা ম্যাচের দেড় ঘণ্টার মাথায় পরিত্যক্ত ঘোষণা করেছে, সেখানে প্রায় তিন ঘণ্টা পেরিয়ে গেলেও ইংল্যান্ড ম্যাচ পরিত্যক্ত করা হয়নি।

এই ম্যাচ পরিত্যক্ত হলেই স্কটল্যান্ডের সুপার এইট নিশ্চিত হয়ে যেত। তবে দীর্ঘ সময় অপেক্ষার পর ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১১ ওভারে। এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে নামিবিয়া।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com