1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা হরমুজ প্রণালি চিরতরে বন্ধের হুঁশিয়ারি ইরানের—বিশ্ব জ্বালানি বাজারে নতুন শঙ্কা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়, জমকালো আয়োজন জওহরলাল নেহরু পুলিশকে জনগণের রক্ষক হওয়ার আহ্বান তারেক রহমানের, ফ্যাসিবাদ-স্বৈরাচারের বিরুদ্ধে নতুন শপথ কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা*

ডাচদের বিপক্ষে লড়াকু সংগ্রহ বাংলাদেশের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: টি-২০ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি বাংলাদেশ। সুপার এইটের পথ সুগম করার ম্যাচে ব্যাট হাতে ফর্মে ফিরেছেন সাকিব আল হাসান। তার দারুণ ফিফটিতে ডাচদের বিপক্ষে লড়াকু পুঁজি পেয়েছে টাইগাররা।

সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যালে ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস। বাংলাদেশের হয়ে তানজিদ তামিমের সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন নাজমুল হোসেন শান্ত। ইনিংসের দ্বিতীয় বলেই আরিয়ান দত্তের বলে শান্ত ১ রান করে আউট হন।

তিনে নেমে সুবিধা করতে পারেননি লিটন দাস। সিব্র্যান্ড এঙ্গেলব্রেখটের অবিশ্বাস্য ক্যাচে পরিণত হয়ে তিনিও ১ রান করে আউট হন। শুরুতেই দুই উইকেট হারিয়ে বাংলাদেশ কিছুটা চাপে পড়লেও সেটা দূর করেন তামিম ও সাকিব।

এ দুজনের ৪৮ রানের জুটিতে ম্যাচে ফেরে টাইগাররা। মাঝে ৩৫ রানে তামিম ফিরলে এ জুটি ভাঙে। তাওহীদ হৃদয় আজ ব্যাট হাতে ব্যর্থ ছিলেন। তিনি ৯ রানে বোল্ড হন। তবে একপ্রান্ত আগলে দলকে এগিয়ে নিতে থাকেন সাকিব।

দায়িত্বশীল ব্যাটিংয়ে অর্ধশতক পূরণ করেন সাকিব। পল মিকিরিনের বলে সিঙ্গেল নিয়ে মাইলফলকে পৌঁছান এ অলরাউন্ডার। পরের বলে ২৫ রানে বাউন্ডারির কাছে ধরা পড়েন মাহমুদউল্লাহ রিয়াদ।

ইনিংস শেষে ৪৬ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন সাকিব। অন্যপ্রান্তে ৭ বলে ১৪ রানের ক্যামিও খেলেন জাকের আলী। নেদারল্যান্ডসের হয়ে আরিয়ান দত্ত ও পল ভ্যান মিকিরিন দুটি এবং টিম প্রিঙ্গল একটি করে উইকেট নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com