1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা

বড় ধরনের সারপ্রাইজ ইসরায়েলের অপেক্ষায়: হিজবুল্লাহ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ১৮১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইসরায়েলের জন্য বড় সারপ্রাইজ অপক্ষো করছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে লেবাননের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। সংগঠনটির ডেপুটি সেক্রেটারি জেনারেল শেখ নাইম কাসেম এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেছেন, “লেবাননের প্রতিরোধ আন্দোলন যেকোনো সম্ভাব্য সব ধরনের পরিস্থিতির জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত।”

এ সময় তিনি আরও বলেন, তেল আবিব সরকার লেবাননের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরু করার ক্ষেত্রে ইহুদিবাদীদের এখন পর্যন্ত হতবাক করেছে, তার চেয়েও অনেক বড় সারপ্রাইজ অপেক্ষা করছে।

সোমবার শেখ নাইম কাসেম বলেন, “গাজার সমর্থনে এবং লেবাননের প্রতিরক্ষায় হিজবুল্লাহ ইতোমধ্যেই যা প্রদর্শন করেছে তা কেবল তার সামরিক সক্ষমতার একটি অংশ মাত্র।”

তিনি বলেন, “হিজবুল্লাহর কাছে ইহুদিবাদী শত্রুদের জন্য আরও বড় সারপ্রাইজ আছে। যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আমাদের যথেষ্ট শক্তি আছে। এটি হবে এমন যুদ্ধ যা থেকে শেষ পর্যন্ত আমরাই বিজয়ী হব।”

তিনি আরও উল্লেখ করেন, “প্রতিরোধের অক্ষের অসামান্য সক্ষমতা যুদ্ধের নিয়ন্ত্রণ নিতে, নতুন সমীকরণ স্থাপন করতে এবং তেল আবিব সরকারকে তার সমীকরণে সম্মত হতে বাধ্য করতে সক্ষম করেছে।”

শেখ কাসেম জোর দিয়ে বলেন, “হিজবুল্লাহ বড় ধরনের যুদ্ধ চাচ্ছি না। তবে শত্রু যদি [লেবাননে] একটি নতুন যুদ্ধ শুরু করতে চায়, আমরা জবাব দিতে দ্বিধা করব না। ইসরায়েলিরা এ বিষয়টি ভালো করেই জানে।”

হিজবুল্লাহর এই উপ-প্রধান বলেন, প্রতিরোধের অক্ষের কৌশলগত অগ্রগতির কারণে শত্রুরা এই যুদ্ধে সমস্ত স্তরে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা যুদ্ধ শেষ হলেই উপলব্ধি করতে পারবে।

শেখ কাসেম বলেন, ইহুদিবাদীরা যুদ্ধকে দীর্ঘায়িত করার যতই চেষ্টা করুক না কেন এবং মার্কিন প্রশাসন তাদের যতই সমর্থন করুক না কেন, তারা কখনোই কিছু অর্জন করতে পারবে না।

সূত্র: প্রেসটিভি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com