1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা হরমুজ প্রণালি চিরতরে বন্ধের হুঁশিয়ারি ইরানের—বিশ্ব জ্বালানি বাজারে নতুন শঙ্কা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়, জমকালো আয়োজন জওহরলাল নেহরু পুলিশকে জনগণের রক্ষক হওয়ার আহ্বান তারেক রহমানের, ফ্যাসিবাদ-স্বৈরাচারের বিরুদ্ধে নতুন শপথ কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা*

কানাডাকে ১০৬ রানে গুড়িয়ে দিল পাকিস্তান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ২০৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নবম টি-২০ বিশ্বকাপে বাঁচা-মরার লড়াইয়ে কানাডার বিপক্ষে লড়ছে পাকিস্তান দল। যেখানে আগে ব্যাট করতে নেমে অ্যারন জনসনের ফিফটিতে দলীয় শতরান পেরিয়ে থেমেছে ম্যাপল লিফারসরা।

মঙ্গলবার নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১০৬ রান সংগ্রহ করেছে কানাডা। দলটির হয়ে সর্বোচ্চ ৫২ রানের ইনিংস উপহার দিয়েছেন জনসন।

এতে আগে ব্যাটিং করছে কানাডা। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন নবনীত ঢালিওয়াল ও অ্যারন জনসন। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করছে তারা দুজন। তাতে সফলও হয়েছে এই জুটি।

ভয় ধরানো এ জুটিতে আঘাত করেন মোহাম্মদ আমির। তৃতীয় ওভারের শেষ বলে ঢালিওয়ালকে বোল্ড করেন তিনি। আউট হওয়ার আগে ৪ রান করেন ঢালি।

এরপর শুধু আসা-যাওয়ার মধ্যে ছিলেন কানাডার ব্যাটাররা। উইকেটে এসে ব্যর্থ হয়েছেন পরগত সিং (২), নিকোলাস কিরটন (১), শ্রেয়স মোভা (২) ও বরীন্দেরপাল সিং (০)। এদিন দলটির ছয় ব্যাটার দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি।

তবে শুরু থেকে ব্যাট হাতে লড়াই করে ফিফটি তুলে নেন অ্যারন জনসন। অর্ধশতকের ইনিংসটি অবশ্য লম্বা করতে পারেননি তিনি। ৪৪ বলে ৫২ করা এ ব্যাটারকে ফিরিয়েছেন নাসিম শাহ।

শেষ পর্যন্ত কলিম শাহের অপরাজিত ১৩ রানে ভর করে ১০৬ রানে থেমেছে কানাডা। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট পেয়েছেন মোহাম্মদ আমির ও হারিস রউফ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com