1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা

জাতিসংঘ সমর্থিত যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানালো হামাস

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১৮৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গাজার শাসক গোষ্ঠী হামাস জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হওয়া যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে। হামাসের কর্মকর্তারা জানিয়েছে, যুদ্ধবিরতির প্রস্তাবের বিস্তারিত নিয়ে আলোচনার জন্য তারা প্রস্তুত।

মঙ্গলবার হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা মাহমুদ আল-মারদাভি এ তথ্য জানিয়েছেন।

ফিলিস্তিনি সামা নিউজ এজেন্সির বরাতে ইরনা জানিয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) একটি প্রস্তাবের প্রতিক্রিয়ায় আল-মারদাভি বলেছেন, তাদের লক্ষ্য গাজায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধের অবসান এবং অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা।

তিনি বলেন, ‘আমরা গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবকে স্বাগত জানাই এবং এটি বাস্তবায়নে মধ্যস্থতাকারীদের সহযোগিতা করতে প্রস্তুত।’

তবে যুক্তরাষ্ট্রকে অবশ্যই চুক্তির নিশ্চয়তা দিতে হবে দাবি জানিয়ে হামাসের এই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘মধ্যস্থতাকারীদের অবশ্যই যুদ্ধবিরতির বিষয়ে দখলদার ইসরাইলি সরকারের কাছ থেকে একটি প্রকাশ্য প্রতিশ্রুতি বা চুক্তি পেতে হবে, যাতে আমরা আলোচনায় বসতে পারি। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রকে অবশ্যই এই চুক্তির নিশ্চয়তা দিতে হবে’।

গাজার বাইরে থাকা সামি আবু জুহরি নামে হামাসের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তাও ঠিক একই কথা বলেছেন। তিনি জানিয়েছেন, তারা যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছেন এবং বিস্তারিত আলোচনার জন্য প্রস্তুত। তবে ইসরাইল এটি মেনে চলবে কিনা তা যুক্তরাষ্ট্রকে নিশ্চিত করতে হবে।

এদিকে, ইসরাইলি নেতাদের সঙ্গে আলোচনার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তেলআবিবে বলেছেন, ইসরাইল-হামাস যুদ্ধ শেষ হওয়ার পর গাজার পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। এই আলোচনা মঙ্গলবার বিকেল এবং আগামী কয়েক দিন পর্যন্ত অব্যাহত থাকবে।

তবে জাতিসংঘে ইসরাইলি রাষ্ট্রদূত যুদ্ধবিরতির প্রস্তাবে ভোটের পরে বলেছেন, তার দেশ এই ‘অর্থহীন এবং অন্তহীন’ আলোচনায় জড়িত হবে না, যা হামাসের জন্য উপকারী হতে পারে।

এর আগে, সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া গাজা যুদ্ধবিরতির প্রস্তাব পাস হয়। তবে এই প্রস্তাবের বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।

এদিকে, গাজা শহরের একটি অ্যাপার্টমেন্টে ইসরাইলি হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই শিশু। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছে।

এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় এ পর্যন্ত ৩৭ হাজার ১৬৪ জন নিহত এবং ৮৪ হাজার ৮৩২ জন আহত হয়েছে।

বিপরীতে হামাসের হামলায় ইসরাইলে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৩৯ জন। সেইসঙ্গে এখনও কয়েক ডজন লোক গাজায় বন্দি রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com