1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

গাজায় ইসরায়েলি অভিযানে আরও তিন জিম্মির মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১৮৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় মার্কিন নাগরিকসহ আরও তিন জিম্মির মৃত্যু হয়েছে।

সোমবার (১০ জুন) হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল-কাসাম ব্রিগেডের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল-কুদস।

গাজার কেন্দ্রীয় অঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবিরে চারজন জিম্মিকে উদ্ধারে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। হামাসের দাবি, ওই অভিযানেই তিন জিম্মি নিহত হন।

ইসরায়েলিদের উদ্দেশে এক ভিডিও বার্তায় আল-কাসাম ব্রিগেড বলেছে, শনিবার চার জিম্মিকে উদ্ধার করতে এসে আপনাদের সেনাবাহিনী নুসেইরাত ক্যাম্পে যে হত্যাকাণ্ড চালিয়েছে, সে সময় একই শিবিরে তারা তিন জিম্মিকে হত্যা করেছে। নিহতদের মধ্যে একজন মার্কিন নাগরিকও আছেন।

আল-কাসাম ব্রিগেড নিহত জিম্মিদের ছবিও সম্প্রচার করেছে ওই ভিডিওতে। তারা বলেছে, আপনাদের (ইসরায়েলি) সরকার অন্য জিম্মিদের বাঁচাতে অনেক জিম্মিকেই হত্যা করছে।

একই ভিডিও বার্তায় আল-কাসাম ব্রিগেড ঘোষণা করেছে, আমাদের বন্দিদের মুক্তি না দেওয়া পর্যন্ত আপনাদের জিম্মিদের মুক্তি দেওয়া হবে না।

এর আগে, গত শনিবার ইসরায়েলি দখলদার বাহিনী মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের কেন্দ্রস্থলে দুটি পৃথক এলাকা থেকে চার ইসরায়েলি জিম্মিকে উদ্ধারের ঘোষণা দেয়। সেই অভিযানে ৬৪ শিশু এবং ৫৭ জন নারী মারা গেছেন এবং ৬৯৮ জন আহত হয়েছেন।

অভিযানের পর আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেন, ইসরায়েলি সেনাবাহিনী ভয়ানক হত্যাকাণ্ড চালিয়ে তাদের কিছু জিম্মিকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল ঠিকই, কিন্তু একই সময়ে তারা তাদের কয়েকজন জিম্মিকেও হত্যা করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com