1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার।

‘নদী দূষণ রোধ করি, সুপেয় পানি নিশ্চিত করি’ প্রতিপাদ্য বিষয়ে কক্সবাজারে গোলটেবিল বৈঠক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১৮১ বার দেখা হয়েছে

মঈন মাহমুদ: বৃহস্পতিবার ৬ জুন কক্সবাজার সদর উপজেলা পরিষদ হলরুমে উপরোক্ত বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

জলবায়ু ও পরিবেশ ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘উই ক্যান কক্সবাজারের আয়োজনে আলোচনা সভার সার্বিক সহযোগিতা করেন পার্টিসিপেটরি রিসার্চ এ্যাকশন নেটওয়ার্ক (প্রাণ), এ্যাকশনএইড ও টিম কক্সবাজার।
আলোচনা সভায় ‘টিম কক্সবাজার’ সংগঠনের প্রতিষ্ঠাতা গাজী নাজমুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও কক্সবাজার সিটি কলেজ সহকারী অধ্যাপক রোমেনা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) মোঃ মাহবুবুর রহমান, জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, কক্সবাজার উত্তর বন-বিভাগের এসিএফ প্রাণতোষ, বাপা’র কক্সবাজার জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম উদ্দীন ও
অপরাজিতা কক্সবাজার জেলা শাখার প্রকল্প কর্মকর্তা রওশন আখতার।

কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী বাঁকখালীর তীরে ময়লার স্তুপ। দীর্ঘদিন ধরে পরিবেশ দূষণের পাশাপাশি ময়লা-আবর্জনার স্তুপ নদীর পানির সাথে মিশে গিয়ে নদী দূষণ করছে। এই নদীর পানির উপর নির্ভরশীল স্থানীয় জনগণ। নিত্যদিনের নানান কাজে ব্যবহার হতো এই পানি। এখন পুরো নদীটিই নানাভাবে দূষিত হয়ে পড়েছে।

আলোচনা সভায় উপকূলীয় অঞ্চলের সাধারণ মানুষের জন্য বিনামূল্যে, নিরাপদ ও সুপেয় পানি নিশ্চিতের জন্য কক্সবাজার পৌরসভা সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিত উদ্যোগ গ্রহণের জন্য আহবান করেন বক্তারা।

আলোচনা সভায় বাপা কক্সবাজার শহর শাখার সভাপতি ও টিম কক্সবাজারের সহপ্রতিষ্ঠাতা মহিন উদ্দিন মাহিন, উই ক্যান কক্সবাজারের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সবুজ ও দূর্জয় দাশ, প্রোগ্রাম সমন্বয়ক মোরশেদ চৌধুরী সাকিব সহ সাংবাদিক, পৌরসভা ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি সহ একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com