1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা*

ফের ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন মোদি, শপথ হতে পারে শনিবার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১৮৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জোটসঙ্গীদের নিয়ে টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিজেপি নেতা নরেন্দ্র মোদি।

বুধবার (৫ জুন) এনডিটিভি রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আগামী শনিবার এই শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন হতে পারে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ইতোমধ্যে নিজের পদত্যাগপত্র জমা দিতে এবং মন্ত্রিসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানাতে রাষ্ট্রপতি ভবনে পৌঁছে গেছেন মোদি।

সাত ধাপের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২৪০ আসনে জয়লাভ করেছে। একক সংখ্যাগরিষ্ঠতা পেতে দলটির ২৭২ আসন প্রয়োজন ছিল।

তবে দলটি তাদের ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) জোটের জেতা ৫৩ আসনের ওপর নির্ভর করে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

অপরদিকে, ভারতের বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও অন্ধ্র প্রদেশের তেলেগু দেশম পার্টির (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নাইডু বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের বৈঠকে যোগ দেবেন। আজ নয়াদিল্লিতে এই বৈঠক আয়োজনের কথা রয়েছে।

কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের নেতারাও পরবর্তী করণীয় নির্ধারণে বৈঠকে বসতে যাচ্ছেন।

নির্বাচন কমিশনের হিসাব অনুসারে, কংগ্রেস এককভাবে ৯৯টি আসনে জয়ী হয়েছে। ২০০৯ সালের পর এটি দলটির সবচেয়ে ভালো ফলাফল।

আর দলটির নেতৃত্বাধীন জোট ২৩৪ আসনে জয়ী হয়েছে। তারাও নীতীশ-নাইডুকে কাছে টানার চেষ্টা করতে পারে। নীতীশ-নাইডু যেন এনডিএ জোট থেকে সরে আসেন, তা তাদের বোঝানোর চেষ্টা করা হতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com