1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা*

দিল্লিতে এনডিএ জোটের বৈঠকে যাচ্ছেন নীতীশ–নাইডু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১৮৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারতের বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও অন্ধ্র প্রদেশের তেলেগু দেশম পার্টির (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নাইডু আজ বুধবার নয়াদিল্লি যাচ্ছেন। সেখানে তাঁরা বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের বৈঠকে যোগ দেবেন।

লোকসভা নির্বাচনের ভোট গণনা শেষ হওয়ার এক দিন পরই এই বৈঠক হতে যাচ্ছে।

লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর সব কটি বুথফেরত জরিপে আভাস দেওয়া হয়েছিল যে এনডিএ জোটের সবচেয়ে বড় দল বিজেপি এককভাবে ৩০০টির বেশি আসন পাবে।

বিজেপিও দলগতভাবে নিজেদের লক্ষ্য ঠিক করেছিল ৩৭০ আসন। আর জোটবদ্ধভাবে ৪০০টির বেশি আসনে জয়ের লক্ষ্য ঠিক করা হয়েছিল।

নির্বাচনের ফলাফলে এনডিএ জোট সবচেয়ে বেশি আসন পেয়েছে। কিন্তু বুথফেরত জরিপের আভাস অনুযায়ী তারা আসন পায়নি।

ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফল অনুযায়ী, ২৪০ আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। আর দলটির নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ২৯২ আসন। ফলে নরেন্দ্র মোদি তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের নেতারাও পরবর্তী করণীয় নির্ধারণে বৈঠকে বসতে যাচ্ছেন।

নির্বাচন কমিশনের হিসাব অনুসারে, কংগ্রেস এককভাবে ৯৯টি আসনে জয়ী হয়েছে। ২০০৯ সালের পর এটি দলটির সবচেয়ে ভালো ফলাফল। আর দলটির নেতৃত্বাধীন জোট ২৩৪ আসনে জয়ী হয়েছে। তারাও নীতীশ-নাইডুকে কাছে টানার চেষ্টা করতে পারে। নীতীশ-নাইডু যেন এনডিএ জোট থেকে সরে আসেন, তা তাঁদের বোঝানোর চেষ্টা করা হতে পারে।

নীতীশের বারবার পক্ষ বদলের ইতিহাস আছে। অন্যদিকে, ২০১৮ সালে এনডিএ জোট থেকে বেরিয়ে গিয়েছিলেন নাইডু। এবারের লোকসভা নির্বাচনের আগে তিনি আবার বিজেপির সঙ্গে হাত মেলান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com