1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা*

পশ্চিমবঙ্গে চমক দেখাতে চলেছে তৃণমূল কংগ্রেস

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১৮৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পশ্চিমবঙ্গে চমক দেখাচ্ছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। এ রাজ্যে লোকসভার আসন ৪২টি। তার মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩২ আসনে এগিয়ে আছে দলটি। সবচেয়ে বড় খবর হলো বিজেপি নেতা দিলীপ ঘোষ বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের ফল অনুযায়ী তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে পিছিয়ে পড়েছেন। দিলীপের চেয়ে আজাদ ৫০ হাজার ভোটে এগিয়ে আছেন। পশ্চিম মেদিনীপুরে ঘাটালে বড় ব্যবধানে এগিয়ে আছেন চিত্রনায়ক দেব। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বী হিরন। শেষ খবর পাওয়া পর্যন্ত দেব পেয়েছেন দুই লাখ ৪৫ হাজার ৫৯৯ ভোট। হিরণ পেয়েছেন এক লাখ ৯৪ হাজার ৮০২ ভোট। অর্থাৎ ৫০ হাজারের বেশি ভোটে এগিয়ে আছেন দেব।

অন্যদিকে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে পিছনে ফেলে দিয়েছেন অভিনেত্রী জুন মালিয়াও।

জুন ১ লাখ ৬৩ হাজার ১২৬ ভোট পেয়েছেন দুপুর ১টা পর্যন্ত। অগ্নিমিত্রার থেকে তার প্রাপ্ত ভোটের ব্যবধান ৩৬,১৫০। অন্যদিকে, ঝাড়গ্রামে এখনও এগিয়েই তৃণমূল। তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন পেলেন ২ লাখ ৩ হাজার ২৯৪ ভোট। বিজেপির প্রার্থী প্রণত টুডু এখন ১ লাখ ৬২ হাজার ৪৬০ ভোট পেয়েছেন। ৪০ হাজার ৮৩৪ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। সন্দেশখালি ইস্যুতে তপ্ত বসিরহাটে সন্দেশখালি আন্দোলনের মুখ রেখা পাত্রকে প্রার্থী করেছিল বিজেপি।

একই সঙ্গে বিজেপির কিছু নেতা এমনও দাবি করেছিলেন যে, সন্দেশখালিই হতে চলেছে এ বারের লোকসভা ভোটের সিঙ্গুর। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল সন্দেশখালি প্রভাব ফেলেনি তৃণমূলের ভোট ব্যাংকে। প্রায় তিন লক্ষ ভোটের ব্যবধানে এগিয়ে গিয়েছেন বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com