1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব

প্রথম নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে মেক্সিকো

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১৭৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: উত্তর আমেরিকার দেশ মেক্সিকো প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে।

গতকাল রোববার (২ জুন) অনুষ্ঠিত হওয়া মেক্সিকোর জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে মরেনা পার্টির নেতৃত্বাধীন বামপন্থী জোট। ফলে দেশটির ইতিহাসের প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ক্লদিয়া শিনবাউম।

শিনবাউম ক্ষমতাসীন মোরেনা দলের প্রার্থী। তিনি নির্বাচিত হয়ে তার রাজনৈতিক পরামর্শদাতা ও বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডরের কর্মকাণ্ডকে সফল করতে চান।

মেক্সিকোতে যেকোনো প্রেসিডেন্ট ছয় বছর মেয়াদে একবারের জন্য দায়িত্ব পালন করতে পারেন।

আনুষ্ঠানিক ফলাফল ৮ জুন ঘোষণা করা হবে। তবে শিনবাউমের বিজয় মেক্সিকোর জন্য একটি ঐতিহাসিক ফলাফল চিহ্নিত করবে।

শিনবাউম একজন মেক্সিকান রাজনীতিবিদ, বিজ্ঞানী ও শিক্ষাবিদ। তিনি ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত মেক্সিকো সিটির প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন। এ সময় তিনি অপরাধ দমন ও জমি সংক্রান্ত আইনের প্রচারণার জন্য জনগণের কাছে পরিচিত মুখ হয়ে উঠেন। ২০১৮ সালে বিবিসির প্রভাবশালী ১০০ নারীদের তালিকায় জায়গা করে নেন।

এবারের নির্বাচনে বুথফেরত জরিপগুলোতে এগিয়ে আছেন ক্লদিয়া শিনবাউম। তিনি ৫৬ শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন বলে আভাস দিয়েছে জরিপগুলো।

তবে শিনবাউমের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জোসিটল গালভেজ বুথফেরত জরিপের এই ফলাফল প্রত্যাখ্যান করেছেন। তিনি সমর্থকদের আনুষ্ঠানিক ফলাফলের জন্য অপেক্ষা করতে বলেছেন। জরিপগুলো বলছে- জোসিটল ৩০ শতাংশ ভোট পাবেন।

নির্বাচনে বিজয়ী হলে আগামী ১ অক্টোবর থেকে ছয় বছরের জন্য ক্ষমতায় থাকবেন শিনবাউম। সূত্র : আল-জাজিরা ও বিবিসি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com