1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
*শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা হরমুজ প্রণালি চিরতরে বন্ধের হুঁশিয়ারি ইরানের—বিশ্ব জ্বালানি বাজারে নতুন শঙ্কা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়, জমকালো আয়োজন জওহরলাল নেহরু পুলিশকে জনগণের রক্ষক হওয়ার আহ্বান তারেক রহমানের, ফ্যাসিবাদ-স্বৈরাচারের বিরুদ্ধে নতুন শপথ কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান

হার দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল টাইগাররা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ জুন, ২০২৪
  • ১৮৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারতে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। যেখানে পুরোপুরি ব্যর্থ হয়েছে টাইগাররা। বাদ হয় প্রথম প্রস্তুতি ম্যাচও, তাই নিজেদের শক্তি যাচাই করে নেওয়ার শেষ সুযোগ ছিল ভারতের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ।

কিন্তু এখানেও পুরোপুরি ব্যর্থ শান্ত বাহিনী। ভারতের বিপক্ষে ৬১ রানের ব্যবধানে হেরে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করেছে টাইগাররা। আগামী ৮ জুন শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে শান্ত-সাকিবরা।

শনিবার (১ জুন) আগে ব্যাট করে বাংলাদেশকে ১৮৩ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১২১ রান তুলতে পারে বাংলাদেশ। এতে ৬১ রানের জয় পায় ভারত।

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় টাইগাররা। ইনিংসের চতুর্থ বলে সাজঘরে ফেরেন ওপেনার লিটন দাস। তিনে ব্যাট করতে এসে ৮ বলে ৬ রান করে ব্যর্থ হন লিটন দাসও।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি নাজমুল হাসান শান্তও। ৬ বল খেলে কোনো রান পাননি তিনি। ১৪ বলে ১৩ রান করে হৃদয় আউট হলে দলীয় ৪১ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

এরপর টাইগার শিবিরে হাল ধরেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান। দুজনের ব্যাটে ভর করে একশত রানের কোটা পার করে বাংলাদেশ।

২৯ বলে ৪৪ রান করে মাঠ থেকে উঠে যান মাহমুদউল্লাহ। ব্যাটিংয়ে আসেন রিশাদ হোসেন। ৩৪ বলে ২৮ রান করে বুমরাহ বলে আউট হন সাকিব।

শেষ দিকে ৫ বলে ৫ রান করে রিশাদ এবং জাকের আলী ডাক আউট হলে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১২১ রান তুলতে পারে বাংলাদেশ। এতে ৬১ রানের জয় পায় ভারত।

ভারতের হয়ে আর্শদ্বীপ সিং এবং শিভাম ডুবে দুটি করে উইকেট শিকার করেন । এ ছাড়াও জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল একটি করে উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ইনিংসের ১১তম বলে সাজঘরে ফেরেন সাঞ্জু স্যামসন। ৬ বলে ১ রান করেন এই ডান হাতি ব্যাটার। তবে ঋষভ পান্থকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অধিনায়ক রোহিত শর্মা।

১৯ বলে ২৩ রান করে আউট হন রোহিত। তবে ব্যাট চালাতে থাকেন দেড় বছর পর জাতীয় দলে ফেরা পান্থ। ৩২ বলে ফিফটি তুলে নেন পান্থ। সেই সঙ্গে মাঠ ছাড়েন তিনি। এরপর শিভাম ডুবেকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন সূর্যকুমার যাদব।

তবে ইনিংস করতে পারেননি ডুবে। ১৬ বলে ১৪ রান করে মাহেদীর বলে বাউন্ডারি লাইনে ধরা পড়েন তিনি। এরপর পিচে এসে বাউন্ডারি হাঁকাতে থাকেন হার্দিক পান্ডিয়া। তবে ওভারের পঞ্চম বলে ক্যাচ আউট হন সূর্যকুমার।

শেষ দিকে হার্দিককে সঙ্গ দেন রবিন্দ্র জাদেজা। জাদেজার ৬ বলে ৪ রান এবং হার্দিকের ২৩ বলে ৪০ রানের ইনিংসে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৮২ রানের লড়াকু পুঁজি পায় ভারত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com