1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার

সরকারের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে পরনির্ভরশীল ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা : মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১৪৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সরকারের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে পরনির্ভরশীল ব্যর্থ রাষ্ট্রের পরিণত করা- এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার শেরে বাংলা নগর এলাকায় তার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন। বেলা ১১টা ২৫ মিনিটে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সমৃদ্ধ বাংলাদেশের স্থপতি ও বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ,বীর উত্তমের আত্মার মাগফেরাতের জন্য তার মাজার জিয়ারত করেছি। আমরা দোয়া করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য ও তার মুক্তির জন্য।

তিনি বলেন, আমরা দোয়া করেছি, বর্তমান চলমান আন্দোলনে সারাদেশের মানুষ যার দিয়ে তাকিয়ে আছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও তার দেশে ফিরে আসার জন্য। আমরা দোয়া করেছি, আমাদের শত শত নেতাকর্মী যারা কারাগারে আটক রয়েছেন তাদের মুক্তির জন্য। আমাদের গণতন্ত্রের আন্দোলনে যে সকল নেতাকর্মী শাহাদত বরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেছি। মামলা-মোকদ্দমায় যারা নির্যাতিত নিপীড়িত হচ্ছেন তাদের মুক্তির জন্য আমরা দোয়া করেছি।

মহাসচিব বলেন, আজকে বাংলাদেশ গণতন্ত্র সম্পূর্ণভাবে নির্বাচিত, একদলীয় শাসনব্যবস্থা কায়েম করার জন্য শাসকগোষ্ঠী আওয়ামী লীগ বিভিন্ন ধরনের কলাকৌশল করে জনগণের ভোটের অধিকার হরণ করে- তারা আজকে ক্ষমতাকে দখল করে আছে।

‘আমরা আজ শাহাদাত বার্ষিকীতে শপথ নিয়েছি, যুবক তরুণ লড়াই করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করব এই হচ্ছে আজকের দিনের শপথ।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে। বাংলাদেশে এখন লুটেরা মাফিয়াদের দখলে। এরা একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে। তেমনি দেশের অর্থনৈতিক লুটপাট করে ধ্বংস করছে। এদের মূল লক্ষ্য হচ্ছে, বাংলাদেশকে একটা পরনির্ভরশীল ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি, ইনশা আল্লাহ বিজয়ী হবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com