1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
*শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা হরমুজ প্রণালি চিরতরে বন্ধের হুঁশিয়ারি ইরানের—বিশ্ব জ্বালানি বাজারে নতুন শঙ্কা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়, জমকালো আয়োজন জওহরলাল নেহরু পুলিশকে জনগণের রক্ষক হওয়ার আহ্বান তারেক রহমানের, ফ্যাসিবাদ-স্বৈরাচারের বিরুদ্ধে নতুন শপথ কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ থেকে ঢাকায় শুরু হল এশিয়া- প্যাসিফিক বধির দাবা আন্তর্জাতিক প্রতিযোগিতা ২০২৪

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ২২৬ বার দেখা হয়েছে

আজ থেকে রাজধানীর বিজয়নগরে হোটেল-৭১ এ শুরু হয়েছে প্রথম এশিয়া প্যাসিফিক একক বধির দাবা প্রতিযোগিতা ২০২৪। বাংলাদেশ বধির দাবা ফেডারেশন কর্তৃক ২৪ হতে ২৯ এপ্রিল পর্যন্ত ছয় দিন ব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায়
ভারত, ইন্দোনেশিয়া ,মোঙ্গোলিয়া, কিরগিজস্তান, কাজাখস্তান ও স্বাগতিক বাংলাদেশের মোট ৩৯ জন বধির দাবারু অংশগ্রহণ করছেন। দুপুরে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মুহিববুর রহমান। আয়োজক কমিটির চেয়ারম্যান মোঃ খায়রুল বশারের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরচুন গ্রুপের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, ফ্রান্সের অধিবাসী ক্রীড়া সংগঠক খবির উদ্দিন ও ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী কামরুল হাসান।
প্রতিমন্ত্রী বলেন ,প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সমাজে পিছিয়ে পড়া প্রতিবন্ধী সমাজের কল্যাণ ও সুরক্ষায় বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। তিনি বলেন সরকারের প্রতিবন্ধী ভাতা তাদের পারিবারিক ও সামাজিক অবস্থান সুদৃঢ় করেছে। তিনি আরো বলেন, প্রতিবন্ধীদের সুস্থ ক্রীড়া চর্চার জন্য দেশে ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ কাজ চলছে। তিনি প্রতিবন্ধীদের সমাজের উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত করার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে ক্রীড়া সংগঠকদের প্রতি আহ্বান জানান।
পরে প্রতিমন্ত্রী প্রতিকী দাবা খেলে এ আন্তর্জাতিক টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com