1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর

সিঙ্গার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বন্যা, সম্পাদক কুমার বিশ্বজি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৩৫৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সিঙ্গার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ গঠনের পর এবার চূড়ান্ত হলো সংগঠনের নেতৃত্ব। এর সভাপতি হলেন রেজওয়ানা চৌধুরী বন্যা এবং সাধারণ সম্পাদক কুমার বিশ্বজিৎ।

১৫ জুন সংগঠনটির চতুর্থ সাধারণ সভায় এই কমিটি চূড়ান্ত করা হয়। অনলাইন প্ল্যাটফরমে অনুষ্ঠিত এই সভায় দেশের বিভিন্ন প্রজন্মের ৫০ জন সংগীতশিল্পী অংশ নেন। সংগঠনের উপদেষ্টা রফিকুল আলম ২০২১-২০২৩ সালের জন্য দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটির নাম প্রস্তাব করেন। সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি অনুমোদন পায়। এদিকে কমিটিতে সহ-সভাপতি হিসেবে চূড়ান্ত হয়েছেন তপন চৌধুরী ও সামিনা চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক হাসান আবিদুর রেজা জুয়েল, সাংগঠনিক সম্পাদক জয় শাহরিয়ার, অর্থ সম্পাদক চন্দন সিনহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোমনুর মনির কোনাল, সংস্কৃতিবিষয়ক সম্পাদক কিশোর দাস, প্রযুক্তি ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক সাব্বির জামান, আইন ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মইদুল ইসলাম খান শুভ ও দফতর সম্পাদক ইউসুফ আহমেদ খান। কার্যকরী সদস্যবৃন্দ রবি চৌধুরী, আঁখি আলমগীর, অনিমা রায়, আলিফ আলাউদ্দিন, লাবিক কামাল গৌরব, ইলিয়াস হোসেইন, সমরজিৎ রায়, পিন্টু ঘোষ, সন্দীপন দাস, সাজিয়া সুলতানা পুতুল ও সাহস মোস্তাফিজ। এর পাশাপাশি ১৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটিও ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com