1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
**“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা

বিশ্বের সেরা শেয়ারবাজার ডিএসই

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৫২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : শেয়ারবাজারের দিকে কান পাতলেই সুখের সুর শোনা যায় ইদানিং।লেনদেন ,শেয়ারের দর কিংবা সূচক সবদিকেই উত্থান দেখা যাচ্ছে শেয়ারবাজারে ।এরই মধ্যে আরও একটি সুখবর এলোফ্রন্টিয়ার জার্নালের বরাতে ।এমন খবর এর আগেও হয়েছে ।একবার নয়; দু’বার ! এবার দিয়ে তিনবার । খবরটা হলো – সারা বিশ্বে যত শেয়ারবাজার আছে তাদের মধ্যে সবচেয়ে সেরা শেয়ারবাজার হিসেবে নির্বাচিত হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ।এ নিয়ে তৃতীয়বারের মতো বিশ্বসেরার তকমা পেলে প্রতিষ্ঠানটি।

গত মে মাসে ডিএসইর বিনিয়োগকারীরা মুনাফা বা রিটার্ন পেয়েছেন ৯ দশমিক ৪ শতাংশ যা সারা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ ।যে কারণে সেরা পুঁজিবাজারের তালিকায় শীর্ষে উঠে এসেছে ডিএসই।প্রতিবেদনে পূথিবীর অন্যান্য দেশের পুঁজিবাজারের রিটার্নের হারও উল্লেখ করেফ্রন্টিয়ার জার্নাল।জার্নালটির ভাষ্যমতে,বাংলাদেশের পরেই আছে পাকিস্তানের নাম । দেশটির বিনিয়োগকারীরাপুঁজিবাজার থেকে রিটার্ন পেয়েছেন ৮ দশমিক ৫ শতাংশ। এছাড়া, ভিয়েতনাম ৭ দশমিক ২ শতাংশ, চায়না ৬ দশমিক ৬ শতাংশ, ফিলিপাইনস ৫ দশমিক ৩ শতাংশ, কাজাকিস্তান ৪ দশমিক ৭ শতাংশ, শ্রীলঙ্কা ২ দশমিক ৫ শতাংশ, থাইল্যান্ড শূন্য দশমিক ৬ শতাংশ এবং ইন্দোনেশিয়ার বিনিয়োগকারীরা শূন্য দশমিক ৩ শতাংশ রিটার্ন পেয়েছেন।

এর আগেগত বছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে রিটার্নের দিক দিয়েডিএসই বিশ্বের সেরা পুঁজিবাজারের তালিকায় উঠে আসে। এবার দিয়ে তৃতীয়বারের মতো ডিএসই বিশ্বসেরা পুঁজিবাজারের তালিকায় উঠে এলো।

এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যন মো ইউনুসুর রহমান দ্য রিপোর্টকে বলেন – আমরা পুঁজিবাজারকে বিনিয়োগবান্ধব করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছি। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর পুঁজিবাজার ঘুরে দাড়িয়েছে। এ নিয়ে তিন তিনবার বিশ্বের সেরা বিনিয়োগবান্ধব পুঁজিবাজারের তকমা পাওয়া এটাই প্রমাণ করে যে – আমরা ঠিক পথেই এগুচ্ছি ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com