1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির

আওয়ামী লীগের তিন উপনির্বাচনে প্রার্থী ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৩০৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : তিন আসনে উপনির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মধ্যে ঢাকা-১৪ আসনে আগা খান মন্টু, সিলেট-৩ আসনে হাবিবুর রহমান ও কুমিল্লা-৫ আসনে আবদুল হাশেম খান মনোনয়ন পেয়েছেন।

শনিবার সকালে দলের মনোনয়ন বোর্ডের সভায় দলীয় সভাপতি এই মনোনয়ন চূড়ান্ত করেন।

গণভবন থেকে সভায় ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই তিন আসনের জন্য মোট ৯৪ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

গত বৃহস্পতিবার এই তিন আসনে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন ছিল। তিন আসনের মধ্যে সর্বোচ্চ ৩৫টি মনোনয়ন ফরম বিক্রি হয় কুমিল্লা-৫ আসনের জন্য। আর ঢাকা-১৪ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন ৩৪ জন।

তিনবারের সংসদ সদস্য আসলামুল হকের মৃত্যুর কারণে ঢাকা-১৪ আসন শূন্য হয়। তিনবারের সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী মারা যাওয়ায় সিলেট-৩ এবং পাঁচবারের সংসদ সদস্য আবদুল মতিন খসরু মারা যাওয়ায় কুমিল্লা-৫ আসন শূন্য হয়।

তিন আসনে উপনির্বাচন ১৪ জুলাই হওয়ার কথা ছিল। কিন্তু সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যু দিন হওয়ায় জাতীয় পার্টির আপত্তির প্রেক্ষিতে উপনির্বাচনের তারিখ পেছানো হয়।

ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ সংসদীয় আসনের উপনির্বাচন ২৮ জুলাই করার সিদ্ধান্ত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com