1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক

সাকিবের বিতর্কিত কাণ্ডে যা বলছে বিশ্ব মিডিয়া

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৯১৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:ঢাকা লিগে মেজাজ হারিয়ে সাকিব আল হাসান স্টাম্প ভেঙে দেওয়ার পাশাপাশি স্টাম্প উপড়ে ফেলার মতো বিতর্কিত ঘটনা ঘটিয়েছেন। তার সেই বিতর্কিত ঘটনাটি গুরুত্বসহকারে প্রকাশ করেছে বিশ্ব মিডিয়া।

ভারতের প্রভাবশালী দৈনিক ‘আনন্দবাজার পত্রিকা’ হেডলাইন করেছে ‘ফের বিতর্কে সাকিব, লাথি মেরে স্টাম্প ভাঙলেন, বিপক্ষ প্রশিক্ষকের সঙ্গে ঝামেলায় জড়ালেন’।

ইন্ডিয়া এক্সপ্রেস হেডলাইন করেছে ‘সপাটে লাথি মেরে স্টাম্প ভেঙে আম্পায়ারকে গালি! মাঠে এ কী কাণ্ড সাকিবের, দেখুন ভিডিও।’

দৈনিক আজকাল হেডলাইন করেছে ‘আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ, স্টাম্পে লাথি মেরে বসলেন সাকিব’।

হিন্দুস্তান টাইমস হেডলাইন করেছে ‘ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারবেন না সাকিব, এখন ম্যাচ রেফারির রিপোর্টের অপেক্ষা’।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইটগুলো সাকিবের ঘটনাটি লিড করে রেখেছে।

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে ইনিংসের ষষ্ঠ ওভারের পঞ্চম বলে সাকিবের আউটের আবেদনে আম্পায়ার সাড়া না দিলে মেজাজ হারিয়ে সাকিব নন-স্ট্রাইকিং প্রান্তের স্টাম্প লাথি মেরে ভেঙে দেন।

এরপর তুমুল বৃষ্টি নামলে আম্পায়ার মাহফুজুর রহমান খেলা বন্ধ রাখার ঘোষণা দেন। তিনি যখন মাঠকর্মীদের কাভার আনার ইশারা দিচ্ছেন, তখন সাকিব আম্পায়ারের দিকে এগিয়ে গিয়ে তিনটি স্টাম্পই তুলে উইকেটের ওপর ছুড়ে মারেন।

এমনকি বৃষ্টির সময়ে আবাহনীর ড্রেসিংরুমের দিকে তাকিয়ে সাকিব কিছু বললে ক্ষেপে গিয়ে তেড়ে আসেন আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন। তখন মোহামেডানের বেশ কয়েকজন ক্রিকেটার সাকিবকে জাপটে ধরে থামান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com