1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত আর নেই

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৮২৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারতের চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত (৭৭) আর নেই। বৃহস্পতিবার ভোর ৬টায় দক্ষিণ কলকাতায় নিজের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। কেবল পরিচালনা নয়, সাহিত্য জগতেও সমানভাবে প্রসিদ্ধ ছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত।

দীর্ঘদিন ধরে তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। তার ডায়ালাইসিস চলছিল। আজও ডায়ালাইসিস হওয়ার কথা ছিল। কিন্তু ভোরবেলা তার স্ত্রী সোহিনী দাশগুপ্ত দেখেন, বুদ্ধদেব বাবুর শরীর ঠান্ডা হয়ে গেছে। শরীরে আর প্রাণ নেই। ঘুমের মধ্যেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে খবর, তার দুই মেয়েই মুম্বাইয়ে থাকেন। করোনা কারণে তারা আসতে পারছেন না। আজ যত তাড়াতাড়ি সম্ভব বুদ্ধদেব দাশগুপ্তর শেষকৃত্য সম্পন্ন হবে।

১৯৬৮ সালে ১০ মিনিটের একটি তথ্যচিত্র ‘The Continent of Love’ দিয়ে নিজের চলচ্চিত্র কেরিয়ার শুরু করেন বুদ্ধদেব দাশগুপ্ত। তার পরিচালিত ৫টি ছবি-বাঘ বাহাদুর, চরাচর, লাল দরজা, মন্দ মেয়ের উপাখ্যান, কালপুরুষ জাতীয় পুরস্কার পায়। পরিচালক হিসেবেও তিনি নিজেও দুই বার জাতীয় পুরস্কার পেয়েছেন।

দেশের বাইরে বিদেশেও একাধিক সম্মান পেয়েছেন বুদ্ধদেব দাশগুপ্ত। ভেনিস চলচ্চিত্র উৎসব, বার্লিন চলচ্চিত্র উৎসবেও প্রশংসা পেয়েছে তার ছবি। পরিচালকের পাশাপাশি একাধারে কবিও ছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত। কফিন কিংবা সুটকেস, হিমযোগ, রোবটের গান, শ্রেষ্ঠ কবিতা ইত্যাদি বহু কবিতা লিখেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com