1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপপ্রচারের জবাবে ‘এন্টি-মিসাইল’ উপমা, সিলেটে জামায়াত আমিরের নির্বাচনী সমাবেশ রমজানের প্রস্তুতি হোক আধ্যাত্মিক—বাহ্যিক নয় ভারত–যুক্তরাষ্ট্রের ইনসাফ আমরা চাই না: চরমোনাই পীর রাজধানীতে দুই দিনে ১৪ জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের জুলাই মঞ্চের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আজ সংবাদ সম্মেলন কৃষিকে জাতীয় সমৃদ্ধির চালিকাশক্তিতে রূপান্তরের অঙ্গীকার বিএনপির কৃষক কার্ড, ঋণ মওকুফ, নিরাপদ খাদ্য ও আধুনিক কৃষির রূপরেখা ইশতেহারে রাষ্ট্র সংস্কার থেকে ডিজিটাল অর্থনীতি—৯ প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’—সংস্কার, পুনর্গঠন ও সুষম উন্নয়নের অঙ্গীকারে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল

ভোলা -৩ আসনে আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন রাকিব হাসান সোহেল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১৭৪ বার দেখা হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা – ৩ লালমোহন-তজিমউদ্দীন আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগ এর সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা মো: রাকিব হাসান সোহেল।

রবিবার (১৯ নভেম্বর) দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়
থেকে তিনি নিজের মনোনয়ন ফরম কিনেছেন। এই সময়ে ভোলা-৩ আসনের লালমোহন-তজুমউদ্দিন এর আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মো: রাকিব হাসান সোহেল গণমাধ্যমকে জানান, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের সহযোগী হতে চাই। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নৌকার বিকল্প নেই। ভোলা-৩ লালমোহন-তজুমদ্দিন আসনকে ভোলা জেলার মধ্যে মডেল স্মার্ট আসন হিসেবে ভোলা বাসিকে উপহার দিতে চাই। ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করে আজীবন শেখ হাসিনার একজন সৈনিক হিসেবে ভোলা -৩ আসনকে আওয়ামী লীগের ঘাটি হিসেবে তৈরি করতে চাই এবং দীর্ঘদিন যাবত বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিরোধে জনগণের-জান মালের নিরাপত্তা দিয়ে আসছি। আমি বিশ্বাস করি দলের প্রতি আমার অবদানের কথা বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দেবেন।
মো: রাকিব হাসান সোহেল আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকায় সাধারণ মানুষ আজ নানা সুযোগ-সুবিধা পাচ্ছেন। দেশের উন্নয়ন হচ্ছে এবং আরও হবে। তাই আগামী নির্বাচনে শেখ হাসিনা সরকারের মনোনীত নৌকার প্রার্থীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। জনগণের ভাগ্য পরিবর্তন করে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে শেখ হাসিনার অগ্রণী ভূমিকা আছে। আর বর্তমান দেশের উন্নয়নের গতিশীলতা জনগণের কাছে দৃশ্যমান। তাই দেশের উন্নয়নে অব্যাহতি রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হলে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

তিনি আরও বলেন, যদি আমি আওয়ামীলীগ থেকে নমিনেশন নাও পাই। যে নৌকার মাঝি হয়ে ভোলার-৩ আসন থেকে নমিনেশন পাবে আমি তার পক্ষে কাজ করব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com