1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা

দুর্নীতির তথ্য সংগ্রহ আর তথ্য চুরি এক জিনিস নয়: হাছান মাহমুদ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ জুন, ২০২১
  • ২৬৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দুর্নীতির তথ্য সংগ্রহ আর তথ্য চুরি এক জিনিস নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (৯ জুন) দুপুরে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ছবির ভাষায় মহনায়ক বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

এ সময় সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি অনভিপ্রেত বলে মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, আমরা সংগ্রহ আর চুরির মধ্যে পার্থক্যটা ভুলে গিয়ে এটিকে গুলিয়ে ফেলেছি অনেকে। দুর্নীতির তথ্য সংগ্রহ করার জন্য যেকোনো মন্ত্রণালয় বা যে কোন অফিসের তথ্য সংগ্রহ করার জন্য যে কোনো সাংবাদিক বা যে কেউ আবেদন করতে পারে। যেকোনো নাগরিকই আবেদন করতে পারেন। সেটি যদি তিনি সেই পদ্ধতিতে না পান তাহলে তথ্য কমিশন আছে। এই তথ্য কমিশন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাই করেছেন। এই তথ্য কমিশনের মাধ্যমে আবেদন করা যায়।

তিনি বলেন, তথ্য কমিশনে আবেদন করলে তথ্য কমিশন সেই তথ্যটা সংগ্রহ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য দেওয়ার জন্য প্রস্তত থাকে, সেই ক্ষেত্রে তথ্য দেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যদি কোনো গাফিলতি হয় সেক্ষেত্রে তথ্য কমিশন অনেক সময় জরিমানাসহ নানা ধরনের শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করে।

সম্প্রতি সাংবাদিক রোজিনা ইস্যুতে টিআইবি একটি বক্তব্য দিয়েছে সে প্রসঙ্গে প্রশ্ন করা হলে ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এখন যেকোন মানুষ তথ্য পাচ্ছে, কিন্তু আমি কোন একটা অফিসে গিয়ে আমি তথ্য ও সম্প্রচার মন্ত্রী আমি এই পদে থাকাকালীনও কোন একটা অফিসে গিয়ে যদি তাদের অগোচরে বা তাদের বিনা অনুমতিতে তাদের কোন গোপনীয় তথ্য আমি নিই তাহলে নিশ্চয়ই আমি অপরাধী। সে ক্ষেত্রে আমার বিরুদ্ধে সেই অফিসের কর্তৃপক্ষ যে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে। আর সেই তথ্য যদি কোন রাষ্ট্রীয় গোপন নথি হয় তাহলে অপরাধটা আরো বড়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com