1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীর ব্যবহার নয়—তারেক রহমানের স্পষ্ট অঙ্গীকার অপপ্রচারের জবাবে ‘এন্টি-মিসাইল’ উপমা, সিলেটে জামায়াত আমিরের নির্বাচনী সমাবেশ রমজানের প্রস্তুতি হোক আধ্যাত্মিক—বাহ্যিক নয় ভারত–যুক্তরাষ্ট্রের ইনসাফ আমরা চাই না: চরমোনাই পীর রাজধানীতে দুই দিনে ১৪ জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের জুলাই মঞ্চের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আজ সংবাদ সম্মেলন কৃষিকে জাতীয় সমৃদ্ধির চালিকাশক্তিতে রূপান্তরের অঙ্গীকার বিএনপির কৃষক কার্ড, ঋণ মওকুফ, নিরাপদ খাদ্য ও আধুনিক কৃষির রূপরেখা ইশতেহারে রাষ্ট্র সংস্কার থেকে ডিজিটাল অর্থনীতি—৯ প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’—সংস্কার, পুনর্গঠন ও সুষম উন্নয়নের অঙ্গীকারে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১৬৯ বার দেখা হয়েছে
বঙ্গনিউজবিডি ডেস্ক : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় সৈয়দ আমিন নামে এক পথচারী রোহিঙ্গা নিহত হয়েছেন।

রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উখিয়া ৩ নং ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গা ৩ নং ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসা এবং আরএসওর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় তাদের গুলিতে একজন নিহত হন। পরে খবর পেয়ে এপিবিএনের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ঘটনার কারণ নিশ্চিত হতে এবং জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

তিনি বলেন, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।  ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com