1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৪ মে ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
*শিশু কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া* ফুলতলায় রবীন্দ্র কমপ্লেক্সে কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তী অনুষ্ঠানকে ঘিরে আইনশৃঙ্খলা প্রস্তুতি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাসায় লিভ টুগেদারের সুযোগ দিয়ে পাওনা টাকা   নিয়ে বিবাদের জেরে হত্যা, ১৫ দিনের মধ্যে  পাংশায় পৃথক দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন বৃষ্টির মধ্যেই ঢালাই কাজ: খাগড়াছড়ি সরকারি কলেজে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ ডিএনসির অভিযানে ৫,২৬০টি ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতনামায় মামলা দায়ের দাউদকান্দিতে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নিরাপত্তার নিশ্চয়তা পেলে ২ দিনের মধ্যেই দেশে ফিরবেন সাকিব ফাইবার অপটিক ড্রোনে নতুন হুমকি: ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও চ্যালেঞ্জের মুখে নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩%, ৭০% আসামি খালাস—গবেষণায় উদ্বেগজনক চিত্র

মধ্যরাতে ট্রেনে আগুন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৬৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জামালপুরের সরিষাবাড়ী রেলস্টেশনে থেমে থাকা যমুনা এক্সপ্রেস ট্রেনের ৩টি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে। এ নিয়ে বিএনপির ডাকা অবরোধ ও হরতাল কর্মসূচির মধ্যে ট্রেনে দ্বিতীয় আগুন দেওয়ার ঘটনা ঘটল।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, ভোররাত চারটার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে।

তিনি জানান, যমুনা এক্সপ্রেস নামক ওই ট্রেনের তিনটি বগিতে আগুন দেওয়া হয়েছিল। পরে আগুন নেভানো শেষে সেখানকার ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ঢাকায় নিয়ন্ত্রণ কক্ষকে নিশ্চিত করা হয়, ক্ষতিগ্রস্ত বগির সংখ্যা দুটি।

রাকিবুল হাসান আরও বলেন, ট্রেনটি স্টেশনে খালি অবস্থায় থেমে ছিল। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  ঘটনার পরপর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, ট্রেনে আগুন দেওয়ার খবর শুনে তাদের দুইটি ইউনিট রাত দেড়টায় সরিষাবাড়ী রেলস্টেশনে পৌঁছায় এবং পুলিশের সহযোগিতায় আগুন নেভানোর কাজ শুরু করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com