1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা*

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পেল ১২ সংগঠন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ২৩৩ বার দেখা হয়েছে
বঙ্গনিউজবিডি ডেস্ক : তরুণ স্বপ্নদর্শীদের ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে ১২ সংগঠন পেয়েছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২৩।

শনিবার (১৮ নভেম্বর) রাজধানীর উপকণ্ঠ সাভারে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা ও সিআরআই চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়। সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে দুপুর আড়াইটার এ অনুষ্ঠান শুরু হয়।

এ বছর দক্ষতা ও কর্মসংস্থান, শিল্প ও সংস্কৃতি, সম্প্রদায়ের সুস্থতা, সামাজিক অন্তর্ভুক্তি, জলবায়ু ও পরিবেশ উদ্ভাবন এবং যোগাযোগ- এই ছয় ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়েছে। দেশের ৭৫০টিরও বেশি সংগঠনের আবেদনের মধ্য থেকে বিজয়ীদের ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২৩’ প্রদান করা হয়েছে।

২০১৫ সাল থেকে তারুণ্যের বৃহত্তম প্লাটফর্ম ‘ইয়াং বাংলা’ জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান করে আসছে। এরপর থেকে এখন পর্যন্ত দেশের মোট ১৪৫ তরুণদের নেতৃত্বাধীন সংগঠনকে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে সম্মানিত করা হয়েছে। সেই সঙ্গে তুলে ধরা হয়েছে সবার সাফল্যের গল্প।

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের   গত ছয়টি আসরে পুরস্কার পাওয়া সংগঠনগুলো ছাড়াও ৩০০টির বেশি সংগঠন নিয়ে বর্তমানে তারুণ্যের সর্ববৃহৎ প্লাটফর্ম হিসেবে কাজ করছে ইয়ং বাংলা। এই সংগঠনগুলোসহ ইয়াং বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন ৫০ হাজারের বেশি স্বেচ্ছাসেবক ও তিন লাখেরও বেশি সদস্য। ২০২২ সালের মে মাসে ইয়াং বাংলার সদস্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ক্ষমতাসীন আওয়ামী লীগের গবেষণা শাখা সিআরআই নিজেদের ফেসবুক পেজে পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com