1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীর ব্যবহার নয়—তারেক রহমানের স্পষ্ট অঙ্গীকার অপপ্রচারের জবাবে ‘এন্টি-মিসাইল’ উপমা, সিলেটে জামায়াত আমিরের নির্বাচনী সমাবেশ রমজানের প্রস্তুতি হোক আধ্যাত্মিক—বাহ্যিক নয় ভারত–যুক্তরাষ্ট্রের ইনসাফ আমরা চাই না: চরমোনাই পীর রাজধানীতে দুই দিনে ১৪ জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের জুলাই মঞ্চের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আজ সংবাদ সম্মেলন কৃষিকে জাতীয় সমৃদ্ধির চালিকাশক্তিতে রূপান্তরের অঙ্গীকার বিএনপির কৃষক কার্ড, ঋণ মওকুফ, নিরাপদ খাদ্য ও আধুনিক কৃষির রূপরেখা ইশতেহারে রাষ্ট্র সংস্কার থেকে ডিজিটাল অর্থনীতি—৯ প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’—সংস্কার, পুনর্গঠন ও সুষম উন্নয়নের অঙ্গীকারে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ২০ ট্রলারসহ নিখোঁজ ২০০ জেলে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১৪৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: খেপুপাড়ার কাছ দিয়ে মোংলা-পায়রা উপকূল অতিক্রম শুরু করেছে ঘূর্ণিঝড় মিধিলির অগ্রভাগ। এরই মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিথিলি’র প্রভাবে এমভি নিশাত নামে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে।

এ ছাড়া সমুদ্রে মাছ ধরতে যাওয়া আরও ২০টি ট্রলারসহ আনুমানিক ২০০ জন জেলে নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এমভি নিশাত নামের ডুবে যাওয়া ওই ট্রলারটিতে থাকা ১৮ জেলে জীবিত উদ্ধার হয়েছে এবং নিখোঁজ ২০ ট্রলারে আনুমানিক ২০০ জন জেলে রয়েছেন ।
খোঁজ নিয়ে জানা যায়, গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া এমভি নিশাত নামের একটি ট্রলার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পরে ডুবে যায়। পরে ট্রলারে থাকে ১৮ জেলে অন্য একটি ট্রলারে উঠে নিরাপদে তীরে ফিরে আসে। অপরদিকে আরও ২০টি ট্রলারের সঙ্গে ট্রলার মালিক সমিতি কোনো যোগাযোগ করতে পারছে না। এতে সে সব ট্রলারে থাকা ২০০ জন জেলে এখনও নিখোঁজ রয়েছেন।

এ বিষয়ে ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ডুবে যাওয়া ট্রলারের ১৮ জেলেই জীবিত উদ্ধার হয়েছে। অপরদিকে নিখোঁজ ট্রলারগুলোর সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com